বেইলি রোডে সপরিবারে নাটক উপভোগ করলেন তারেক রহমান

Post Image


রাজধানীর বেইলি রোডের নাট্যাঙ্গনে সপরিবারে গিয়ে একটি শিশুতোষ নাটক উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।


শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় তারা ‘কবি চিতাবাঘ’ শিরোনামের নাটকটি উপভোগ করেন।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্যস্ত সূচির মাঝে কিছুটা সময় বের করে প্রধানমন্ত্রী তার স্ত্রী ও কন্যাকে নিয়ে নাটকটি দেখতে যান।


‘কবি চিতাবাঘ’ নাটকটির আয়োজন করে শিকড় চিলড্রেনস থিয়েটার। নওশিন আফরোজ বৃষ্টির গল্পে এবং হালিমা তুস সাদিয়া নিশার নির্দেশনায় নাট্যরূপ দিয়েছেন তপু চন্দ্র দাস।


নাটক দেখার শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান অভিনয় করা শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন। তার কন্যা ও স্ত্রীও শিশুদের সঙ্গে কথা বলেন।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বেইলি রোডে সপরিবারে নাটক উপভোগ করলেন তারেক রহমান

চলতি মাসে দুই দিন ‘ম্যানেজ’ হলেই মিলবে ৫ দিনের ছুটি

ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে : নাহিদ ইসলাম

আজ ইসলামাবাদে শান্তি আলোচনায় অংশ নিতে পারেন যারা

যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে : পররাষ্ট্রমন্ত্রী

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি যুবক

সরকারি দলের মধ্যে সমঝোতা ভঙ্গের অভিযোগ বিরোধী দলের

সংসদ থেকে আবারো বিরোধী দলের ওয়াকআউট

সর্বাধিক পঠিত

ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আবদুল্লাহ

আজ ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’কর্মসূচি

হাসিনার মামলার রায় সরাসরি বিটিভিতে সম্প্রচার হবে

হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছর কারাদণ্ড

চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা

মোহাম্মদপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক ২

হাসিনার রায়কে কেন্দ্র করে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন

সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি মোতায়েন থাকবে

খালেদা জিয়ার জানাজা, ঢাকায় আসছেন পাকিস্তান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী