আজ ইসলামাবাদে শান্তি আলোচনায় অংশ নিতে পারেন যারা

Post Image

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ নিরসনে  শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক হাই-ভোল্টেজ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে এবং উভয় দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা এতে অংশ নিতে পারেন। যদিও অংশগ্রহণকারীদের তালিকাটি এখনো চূড়ান্ত নয় এবং তা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, তবে সম্ভাব্য একটি তালিকা ইতোমধ্যে সামনে এসেছে। খবর আল জাজিরার


স্বাগতিক পাকিস্তান (মধ্যস্থতাকারী)


বৈঠকের স্বাগতিক হিসেবে পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ। তার সঙ্গে উচ্চপর্যায়ের এই প্রতিনিধি দলে থাকছেন সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক।

যুক্তরাষ্ট্র প্রতিনিধি দল 


ওয়াশিংটনের পক্ষে এই সংলাপে অংশ নিতে পারেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তার সঙ্গে থাকতে পারেন হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং সাবেক সিনিয়র প্রেসিডেন্সিয়াল অ্যাডভাইজার জ্যারেড কুশনার। এছাড়া মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারও এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।


ইরান প্রতিনিধি দল


তেহরানের পক্ষ থেকে আলোচনার টেবিলে নেতৃত্ব দেবেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। প্রতিনিধি দলে আরও থাকছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি।


মূলত ছয় সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাত ও মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা কমিয়ে একটি স্থায়ী সমাধানের লক্ষ্যেই এই কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববাজারের স্থিতিশীলতা এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বেইলি রোডে সপরিবারে নাটক উপভোগ করলেন তারেক রহমান

চলতি মাসে দুই দিন ‘ম্যানেজ’ হলেই মিলবে ৫ দিনের ছুটি

ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে : নাহিদ ইসলাম

আজ ইসলামাবাদে শান্তি আলোচনায় অংশ নিতে পারেন যারা

যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে : পররাষ্ট্রমন্ত্রী

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি যুবক

সরকারি দলের মধ্যে সমঝোতা ভঙ্গের অভিযোগ বিরোধী দলের

সংসদ থেকে আবারো বিরোধী দলের ওয়াকআউট

সর্বাধিক পঠিত

ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আবদুল্লাহ

আজ ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’কর্মসূচি

হাসিনার মামলার রায় সরাসরি বিটিভিতে সম্প্রচার হবে

হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছর কারাদণ্ড

চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা

মোহাম্মদপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক ২

হাসিনার রায়কে কেন্দ্র করে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন

সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি মোতায়েন থাকবে

খালেদা জিয়ার জানাজা, ঢাকায় আসছেন পাকিস্তান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী