যুক্তরাষ্ট্র-ইরান বৈঠককে কেন্দ্র করে ইসলামাবাদে নিরাপত্তা জোরদার

Post Image

বহুল আলোচিত ইরান-যুক্তরাষ্ট্র বৈঠককে কেন্দ্র করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।



মূলত, যুদ্ধবিরতির আলোচনার জন্য দুই দেশের প্রতিনিধিদের শুক্রবার ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। হোয়াইট হাউস বলছে, আনুষ্ঠানিক বৈঠক শুরু হবে শনিবার। 



আলোচনার জন্য এরইমধ্যে শহরটিতে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার আশপাশে চেক পোস্ট বসিয়ে চালানো হচ্ছে তল্লাশি।



এর পাশাপাশি বন্ধ করে দেয়া হয়েছে অনেক স্কুল ও দোকানপাট। দুই দেশের প্রতিনিধিদের যে হোটেলে ওঠার কথা, এরইমধ্যে আগামী ১২ এপ্রিল পর্যন্ত সেই সেরেনা হোটেল খালি করে ফেলা হয়েছে। এমনকি হোটেলের আশপাশের তিন কিলোমিটার এলাকা লকডাউন করেছে নিরাপত্তাবাহিনী।



মার্কিন দলকে নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে ইরানের পক্ষে অংশ নেওয়ার কথা রয়েছে দেশটির পার্লামেন্টের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রীর।




এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইরান ও যুক্তরাষ্ট্রের বৈঠক: পাকিস্তানের রাজধানীতে ‘লকডাউন’ ঘোষণা

পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল

যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া

যুক্তরাষ্ট্রের সাথে বৈঠক স্থগিত করল ইরান

আয়াতুল্লাহ খামেনিকে স্মরণ করে বার্তা দিলেন মোজতবা

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠককে কেন্দ্র করে ইসলামাবাদে নিরাপত্তা জোরদার

হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ থেকে ফি আদায় অবিলম্বে বন্ধ করতে হবে: ট্রাম্প

যুদ্ধে আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মারা গেছেন

সর্বাধিক পঠিত

ট্রাম্পকে নিয়ে তর্ক, মেয়েকে গুলি করে হত্যা বাবার

ভারতের কাছে হারের পর পাক ক্রিকেটারদের বড় দুঃসংবাদ দিল বোর্ড

কুমিল্লা ১০ আসনে গণভোটের এম্বাসাডর হলেন এনসিপি নেতা শিশির

ভারতের কাছে হারের পর পাক ক্রিকেটারদের বড় দুঃসংবাদ দিল বোর্ড

গাজায় ভয়াবহ হামলায় নিহত ২৮

ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ সৌদি আরব, তুরস্কসহ আরও ৭ দেশ

বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ আনাসকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

নতুন সংঘর্ষ, পাকিস্তানের হামলায় ১২ আফগান নাগরিক নিহতের দাবি

এবার আকাশসীমা বন্ধ করে দিল ইরান

গ্রিনল্যান্ড ইস্যুতে সিদ্ধান্ত বদলালেন ডোনাল্ড ট্রাম্প