ইরানের আকাশসীমায় প্রবেশ করেছে মার্কিন স্পেশাল ফোর্স

Post Image


ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের এক ক্রু সদস্যকে উদ্ধারে শুক্রবার রাতেই দেশটিতে প্রবেশ করে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধের মধ্যে এ ঘটনাকে নতুন করে উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।


ইরানের আকাশসীমায় একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে জানা গেছে। যুদ্ধ শুরুর পর শত্রুপক্ষের হামলায় এটিই প্রথম কোনো মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের ঘটনা।


বিমানের দুই ক্রু সদস্য ককপিট থেকে ইজেক্ট করে বের হয়ে আসেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর তাদের উদ্ধারে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়। মার্কিন বাহিনীর দুটি হেলিকপ্টার ও নিচ দিয়ে উড়ে চলা জ্বালানি সরবরাহকারী বিমানের সহায়তায় এক ক্রুকে উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ইরানের ছোড়া গুলিতে দুটি হেলিকপ্টারই আঘাতপ্রাপ্ত হয়।


এর মধ্যে একটি থেকে ধোঁয়া বের হতে দেখা গেলেও তা নিরাপদে ইরাকের ভূখণ্ডে অবতরণ করে বলে কর্মকর্তারা জানিয়েছেন। অন্য ক্রু সদস্যের অবস্থান শুক্রবার রাত পর্যন্ত অজানা ছিল। এদিকে ইরানের গণমাধ্যমে স্থানীয় মিলিশিয়াদের মার্কিন ক্রুকে খোঁজার অভিযান চালানোর দৃশ্য প্রচার করা হয়। তাকে জীবিত আটক করতে পারলে ৬০ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের

ইউক্রেনে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত অন্তত ১৫

হরমুজ না খুললে ইরানে ‘নরক’ নেমে আসবে: মার্কিন প্রেসিডেন্ট

ভুল করে নিজ দেশেই বোমা ফেলেছে ইসরায়েলি হেলিকপ্টার

ইরানের আকাশসীমায় প্রবেশ করেছে মার্কিন স্পেশাল ফোর্স

ইরানে ঢুকে পড়েছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দুই ডজন অঙ্গরাজ্যের মামলা

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

সর্বাধিক পঠিত

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

ফ্রান্সের কাছ থেকে ১০০ রাফাল যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন

বিদেশিদের জন্য বাড়ি কেনার আইন শিথিল করল সৌদি আরব

সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৭১ জনকে মুক্তি দিল ইসরায়েল

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হচ্ছেন ডেলসি রদ্রিগেজ

ট্রাম্পকে নিয়ে তর্ক, মেয়েকে গুলি করে হত্যা বাবার

৪০ বার হজ আদায়কারী ১৪২ বছরের বৃদ্ধের মৃত্যু

গাজায় ভয়াবহ হামলায় নিহত ২৮

কুমিল্লা ১০ আসনে গণভোটের এম্বাসাডর হলেন এনসিপি নেতা শিশির

বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ আনাসকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়