বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে আগ্রহ দেখিয়েছে ভারত—এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, খুব শিগগিরই দেশটি ভিসা কার্যক্রম স্বাভাবিক করার পদক্ষেপ নেবে।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, ভারতের পক্ষ থেকেই ভিসা স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়েছে।
শামা ওবায়েদ বলেন, ‘আমি মনে করি দুদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক, এমনকি মেডিকেল ভিসা স্বাভাবিক করার জন্য ভিসা সহজীকরণ—এ বিষয়গুলো আগের জায়গায় ফিরে যাওয়া উচিত। তারা (ভারত) নিশ্চয়ই এটা করবে, আমাদেরকে তারা বলেছেও।’
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার এখন বাংলাদেশে ক্ষমতায় এসেছে, নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারাই (ভারত) বলেছে, তারা নতুন করে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে চায়।







