জ্বালানি সংকটে স্কুলপর্যায়ে অনলাইন ক্লাসের ভাবনা সরকারের

Post Image

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান পদ্ধতিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী। ইতোমধ্যে স্কুলগুলোতে অনলাইন ও সশরীরে সরাসরি উপস্থিতির সমন্বয়ে একটি ‘হাইব্রিড’ বা মিশ্র পদ্ধতির ক্লাস ব্যবস্থা চালুর বিষয়ে আলোচনা চলছে।

মঙ্গলবার (৩১ মার্চ) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে স্কুলপর্যায়ে অনলাইন-সশরীরে এই দুই ব্যবস্থার সমন্বয়ে ক্লাস চালুর বিষয়ে আলোচনা চলছে। আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়টি উপস্থাপন করা হবে।

সেখানে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এর আগে গতকাল শিক্ষা খাতকে ‘ইবাদতখানা’ হিসেবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা কার্যক্রমের মাধ্যমে সৃষ্ট প্রতিটি ভালো ফল সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত, যা শিক্ষককে দীর্ঘ মেয়াদে উপকৃত করে। শিক্ষকদের এই দৃষ্টিভঙ্গি নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান মন্ত্রী।

শিক্ষামন্ত্রী আরও বলেন, আগামী দিনের বাংলাদেশ গঠনের যে আহ্বান জানানো হয়েছে, তা কোনো ব্যক্তি বা সরকারের একক এজেন্ডা নয়; বরং এটি একটি জাতীয় অঙ্গীকার। এই লক্ষ্য অর্জনে শিক্ষকদের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ।

শিক্ষাব্যবস্থার বিভিন্ন কাঠামোগত সীমাবদ্ধতার প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘসূত্রতা, বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা শেষ করলেও শিক্ষা বোর্ডগুলো এই দুটি পাবলিক পরীক্ষা সেই বছরের ডিসেম্বরে না নিয়ে পরবর্তী বছরের এপ্রিল ও জুনে নিয়ে থাকে। এ কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, যা জাতীয় পর্যায়ে বড় ধরনের ক্ষতির কারণ।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

জ্বালানি সংকটে স্কুলপর্যায়ে অনলাইন ক্লাসের ভাবনা সরকারের

তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক

ফুরিয়েছে হাম,পোলিও, যক্ষ্মাসহ ৬ ধরনের টিকার মজুত

নবনিযুক্ত ৪২ জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

‘দশ বছরের পাচারের টাকায় ২৫টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব’-সারজিস আলম

দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ

সংসদে নামাজ পড়তে গিয়ে জুতা হারালেন এমপি হানজালা

সংসদে পানির সংকট চরমে: চিফ হুইপ

সর্বাধিক পঠিত

গণভোট: নির্বাচনের দিন চায় বিএনপি-এনসিপি, জামায়াত চায় আগে

সুন্দরগঞ্জে সরকারি হাসপাতালে অ্যানথ্রাক্স চিকিৎসায় অনীহা, বিপাকে আক্রান্ত রোগীরা

এবার ১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটের ব্যবস্থা করা হচ্ছে : সিইসি

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র রুখে দিয়েছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

‘আর যেন কেউ হাসিনা হয়ে ওঠার সাহস না পায়’

দেশজুড়ে পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬১৬

জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত

বাংলাদেশিদের ভিসা না দেওয়ার ব্যাখ্যায় যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জাতীয় পার্টির

শেখ হাসিনার গোপন ভল্টে মিলল ৮৩৩ ভরি স্বর্ণ