সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার: ডেপুটি স্পিকার

Post Image

সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান নিয়ে আগামী ৩১ মার্চ মঙ্গলবার সংসদে আলোচনা হবে। ওইদিনে দিনের শেষ কার্যসূচি হিসেবে বিষয়টির ওপর দুই ঘন্টার আলোচনা হবে। রোববার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জাতীয় সংসদকে সিদ্ধান্ত জানান।

এর আগে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সংসদের কার্যপ্রণালি বিধির ৬২ বিধিতে বিষয়টির মুলতবি প্রস্তাব তোলেন। পরে আইনমন্ত্রী আসাদুজ্জামান বিষয়টিকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে আলোচনায় সন্মতির কথা জানান। তবে, তিনি তার আগে বর্তমান সংবিধান, জুলাই জাতীয় সনদ, (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫, মদিনা সনদসহ কিছু ডকুমেন্ট সংসদ সদস্যদের সরবরাহ করতে স্পিকারকে অনুরোধ করেন।

ডেপুটি স্পিকার সিদ্ধান্ত দেওয়ার আগে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মুলতবি প্রস্তাবের বিধি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, প্রস্তাবটি ৬২ বিধি অনুযায়ী হয়নি। এটাকে যেভাবে তোলা হয়েছে তা ৬৮ বিধি সংশ্লিষ্ট। ওই বিধিতে মাত্র আধঘন্টা আলোচনার সুযোগ রয়েছে। ৬২ বিধিতে আলোচনা করতে হলে প্রস্তাবটি সংশোধন করতে হবে। এ সময় তিনি প্রস্তাবটি সংশোধন করবেন কী না বিরোধী দলীয় নেতাকে প্রশ্ন রাখেন।

এছড়া আইন সংশোধনীর প্রয়োজন পড়ে এমন কোন বিষয় মুলতিব প্রস্তাবে আলোচনা করা যায় না বলে ৬৩ বিধির বিধান তুলে দাবি করেন স্বরাষ্ট্র মন্ত্রী।

পরে ডেপুটি স্পিকার আগামী ৩১ মার্চ বিষয়টির ওপর দুই ঘন্টা আলোচনা হবে বলে সিদ্ধান্ত দেন। ডেপুটি স্পিকারের সিদ্ধান্ত দেওয়ার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রী আবারো ফ্লোর চাইলে তিনি তাতে সাড়া দেননি। ডেপুটি স্পিকার জানান, তিনি তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। এরপরও সালাউদ্দিন আহমদ বেশ কিছুক্ষণ সংসদে দাড়িয়ে থাকেন। তবে স্পিকার তাকে কোন সময় না দিয়ে দিনের অন্য কার্যসূচিতে চলে যান।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

ঢাকায় আনা হলো স্পিকারের স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজের মরদেহ

সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার: ডেপুটি স্পিকার

১/১১ ঘটনায় কেউ ছাড় পাবেন না: চিফ প্রসিকিউটর

১১ জেলার ডিসি প্রত্যাহার করে নতুন নিয়োগ

প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী

কর্মকর্তাদের সঠিক সময়ে উপস্থিতি নিশ্চিতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর ঝটিকা পরিদর্শন

তেল নিতেই কাটছে ঘণ্টার পর ঘণ্টা, ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজ

পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ চুক্তির ইস্যুতে ইরানি রাজনীতিকদের কঠোর অবস্থান

সর্বাধিক পঠিত

গণভোট: নির্বাচনের দিন চায় বিএনপি-এনসিপি, জামায়াত চায় আগে

হাদির ওপর আক্রমণ কাপুরুষোচিত : রাষ্ট্রদূত আনসারী

এবার ১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটের ব্যবস্থা করা হচ্ছে : সিইসি

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র রুখে দিয়েছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সুন্দরগঞ্জে সরকারি হাসপাতালে অ্যানথ্রাক্স চিকিৎসায় অনীহা, বিপাকে আক্রান্ত রোগীরা

দেশজুড়ে পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬১৬

হাদিকে দেখতে হাসপাতালে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান

জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত

‘আর যেন কেউ হাসিনা হয়ে ওঠার সাহস না পায়’

বাংলাদেশিদের ভিসা না দেওয়ার ব্যাখ্যায় যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা