তেল নিতেই কাটছে ঘণ্টার পর ঘণ্টা, ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজ

Post Image

রাজধানীতে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। শহরের অধিকাংশ পেট্রোল পাম্প বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। যেসব পাম্প খোলা রয়েছে, সেগুলোতেও দেখা গেছে দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকে কাঙ্ক্ষিত জ্বালানি পাচ্ছেন না।


শনিবার (২৮ মার্চ) রাত থেকেই রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে চালকদের ভিড় বাড়তে শুরু করে। সামান্য তেলের আশায় অনেক চালককে রাতভর পাম্পের সামনে অবস্থান করতে দেখা গেছে। রোববার (২৯ মার্চ) সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নির্ঘুম রাত কাটিয়েও পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি। অনেক পাম্পে তেল নেই লেখা সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়েছে। ফলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও শেষ পর্যন্ত অনেককে খালি হাতে ফিরতে হচ্ছে।


সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মোটরসাইকেল চালক ও রাইড শেয়ারিং কর্মীরা। মিরপুর থেকে আসা এক রাইড শেয়ারিং চালক আক্ষেপ করে বলেন, রাত দুইটা থেকে লাইনে খাড়ায় আছি। এখন সকাল ১০টা বাজে, পাম্পওয়ালা বলতেছে তেল শেষ। আজ কামাই-রুজি সব বন্ধ।


জ্বালানি সংকটের প্রভাব পড়তে শুরু করেছে গণপরিবহনেও। রাস্তায় বাসের সংখ্যা অন্যদিনের তুলনায় অনেক কম। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও গন্তব্যে যাওয়ার যানবাহন না পেয়ে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রী ও সাধারণ মানুষ। সুযোগ বুঝে সিএনজি ও রিকশা চালকরা অতিরিক্ত ভাড়া দাবি করছেন বলেও অভিযোগ উঠেছে।



পণ্য পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত এই সমস্যার সমাধান না হলে নিত্যপণ্যের বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।



তেল সংগ্রহ করতে আসা সাধারণ মানুষ চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। লাইনে দাঁড়িয়ে থাকা এক বেসরকারি চাকরিজীবী বলেন, সকাল থেকে তেল নিতেই সময় কেটে যাচ্ছে রাস্তায়। দিনের অর্ধেক সময় যদি পাম্পেই চলে যায়, তবে দৈনন্দিন কাজ করা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

ঢাকায় আনা হলো স্পিকারের স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজের মরদেহ

সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার: ডেপুটি স্পিকার

১/১১ ঘটনায় কেউ ছাড় পাবেন না: চিফ প্রসিকিউটর

১১ জেলার ডিসি প্রত্যাহার করে নতুন নিয়োগ

প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী

কর্মকর্তাদের সঠিক সময়ে উপস্থিতি নিশ্চিতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর ঝটিকা পরিদর্শন

তেল নিতেই কাটছে ঘণ্টার পর ঘণ্টা, ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজ

পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ চুক্তির ইস্যুতে ইরানি রাজনীতিকদের কঠোর অবস্থান

সর্বাধিক পঠিত

গণভোট: নির্বাচনের দিন চায় বিএনপি-এনসিপি, জামায়াত চায় আগে

হাদির ওপর আক্রমণ কাপুরুষোচিত : রাষ্ট্রদূত আনসারী

এবার ১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটের ব্যবস্থা করা হচ্ছে : সিইসি

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র রুখে দিয়েছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সুন্দরগঞ্জে সরকারি হাসপাতালে অ্যানথ্রাক্স চিকিৎসায় অনীহা, বিপাকে আক্রান্ত রোগীরা

দেশজুড়ে পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬১৬

হাদিকে দেখতে হাসপাতালে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান

জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত

‘আর যেন কেউ হাসিনা হয়ে ওঠার সাহস না পায়’

বাংলাদেশিদের ভিসা না দেওয়ার ব্যাখ্যায় যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা