ঈদের দিনে বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়

Post Image

ঈদের নামাজ আর পরিবারের সঙ্গে সময় কাটানোর পর রাজধানীবাসীর বড় একটা অংশ ছুটছেন বিনোদনের খোঁজে। সিনেমা হল থেকে শুরু করে চিড়িয়াখানা, পার্ক- সবখানেই আজ উপচে পড়া ভিড়।

দুপুর গড়াতেই ঢাকার বিনোদন কেন্দ্রগুলোতে শুরু হয় মানুষের ঢল। এরই মধ্যে রাজধানীর বসুন্ধরায় স্টার সিনেপ্লেক্স পরিণত হয় উৎসবমুখর এক মিলনমেলায়। ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া একাধিক সিনেমা ঘিরে সিনেমাপ্রেমীদের আগ্রহ চোখে পড়ার মতো। যেখানে এসেছেন সিনেমার নায়িকারাও।

শুধু সিনেমা হল নয়, পরিবার-পরিজন নিয়ে অনেকেই ছুটছেন খোলা আকাশের নিচে। মিরপুরের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আজ দেখা গেছে দর্শনার্থীর ঢল।

সংশ্লিষ্টরা জানান, অন্যান্য দিনে যেখানে কয়েক হাজার দর্শনার্থী থাকে, সেখানে ঈদের দিনে তা কয়েকগুণ বেড়ে প্রায় লাখের ঘরে পৌঁছায়।  শিশুদের জন্য এটি যেন আলাদা এক উৎসব। প্রিয় প্রাণীদের কাছ থেকে দেখার আনন্দে মুখে ফুটে ওঠে ঈদের হাসি।

রাজধানীর উন্মুক্ত স্থানগুলোতেও একই চিত্র। জাতীয় সংসদ ভবন চত্বর কিংবা জিয়া উদ্যান- সবখানেই পরিবার, বন্ধু আর প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে মেতে উঠেছেন হাজারো মানুষ। কেউ প্রিয়জনদের সঙ্গে ছবি তুলছেন, আবার কেউ নিছক সময় কাটাচ্ছেন।

ঈদের ছুটি মানেই শুধু ঢাকায় নয়, দেশের বাইরে ঘোরারও পরিকল্পনা। আর সেই তালিকার শীর্ষে সবসময়ই থাকে কক্সবাজার। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতে এবারও লাখো পর্যটকের পদচারণায় মুখর পুরো এলাকা। হোটেল-মোটেল থেকে শুরু করে সৈকত- সবখানেই ঈদের ছুটির আমেজ।

সব মিলিয়ে, কর্মব্যস্ত নগরজীবনের বাইরে এসে ঈদের ছুটিতে মানুষ খুঁজছেন স্বস্তি, আনন্দ আর একটু নির্ভার সময়। পরিবার আর প্রিয়জনদের সঙ্গে এই ছোট ছোট মুহূর্তগুলোই হয়ে উঠছে ঈদের আসল আনন্দ।


এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

ঈদের দিনে বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়

দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : ডা. শফিকুর রহমান

ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সবার সহযোগিতা ও দোয়ায় প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

এবারের ঈদের আনন্দ একটু ভিন্ন: অর্থমন্ত্রী

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত

যুদ্ধবিরতি চাই না : ট্রাম্প

ভোট হালাল হলে গণভোট হারাম হবে কেন?-প্রশ্ন জামায়াত আমিরের

সর্বাধিক পঠিত

শুধু পরিবহন টার্মিনাল নয় সব জায়গায় চাঁদাবাজি হচ্ছে

হাসিনা-জয়-পুতুলের রায় ঘিরে নিরাপত্তা জোরদার

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের বক্তব্য অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্র উপদেষ্টা

জনস্বাস্থ্য ইনস্টিটিউটে ১৬ পদে নিয়োগ

ভারতে বসে হাসিনার ইন্ধনে নাশকতার ছক কষছে আওয়ামী লীগ

নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি জামায়াত আমীরের

ইসলামী আন্দোলনকে নিয়ে বিভ্রান্তিমূলক মন্তব্য পরিহারের আহ্বান জামায়াত আমিরের

বগুড়ার ধুনটে যমুনার ভয়াবহ ভাঙন

গণভোট: নির্বাচনের দিন চায় বিএনপি-এনসিপি, জামায়াত চায় আগে

দেয়াল কেটে জুয়েলারি দোকান থেকে ১২৫ ভরি স্বর্ণালংকার চুরি