একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

Post Image


পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে শনিবার (২১ মার্চ)  সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেন তাঁরা।


ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে শুরু হয় খুতবা।


পরে মুসল্লিরা দুনিয়া-আখেরাত এবং দেশ-জনগণের উন্নতি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করেন। 


এর আগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করতে মুসল্লিদের ঢল নামে। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবের নামাজ আদায় কর‌তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার মধ্য দি‌য়ে দুই ঘণ্টা আগে থে‌কেই ঈদগাহ ময়দানে প্রবেশ করতে থাকেন মুসল্লিরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে দি‌য়ে দীর্ঘ সারি প্রবেশ করেন তারা।


অন্যদি‌কে মৎস্যভবন, ঢাকা বিশ্ব‌বিদ্যালয় প্রা‌ন্তেও সারিতে দাঁড়ি‌য়ে ঈদগাহ ময়দানে প্রবেশ কর‌তে দেখা যায় মুসল্লিদের। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এর ব্যবস্থাপনায় ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হয় জাতীয় ঈদগাহ মাঠ। জামাতে নারীদের জন্য আলাদা ব্যবস্থার পাশাপাশি জাতীয় ঈদগাহ ময়দানে এবারও অতি গুরুত্বপূর্ণ বা ভিআইপি ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়।


নারীদের জন্য আলাদা প্রবেশপথ, অযু ও নামাজের সংরক্ষিত ব্যবস্থা ছিল।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

ঈদের দিনে বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়

দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : ডা. শফিকুর রহমান

ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সবার সহযোগিতা ও দোয়ায় প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

এবারের ঈদের আনন্দ একটু ভিন্ন: অর্থমন্ত্রী

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত

যুদ্ধবিরতি চাই না : ট্রাম্প

ভোট হালাল হলে গণভোট হারাম হবে কেন?-প্রশ্ন জামায়াত আমিরের

সর্বাধিক পঠিত

শুধু পরিবহন টার্মিনাল নয় সব জায়গায় চাঁদাবাজি হচ্ছে

হাসিনা-জয়-পুতুলের রায় ঘিরে নিরাপত্তা জোরদার

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের বক্তব্য অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্র উপদেষ্টা

জনস্বাস্থ্য ইনস্টিটিউটে ১৬ পদে নিয়োগ

ভারতে বসে হাসিনার ইন্ধনে নাশকতার ছক কষছে আওয়ামী লীগ

নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি জামায়াত আমীরের

ইসলামী আন্দোলনকে নিয়ে বিভ্রান্তিমূলক মন্তব্য পরিহারের আহ্বান জামায়াত আমিরের

বগুড়ার ধুনটে যমুনার ভয়াবহ ভাঙন

গণভোট: নির্বাচনের দিন চায় বিএনপি-এনসিপি, জামায়াত চায় আগে

দেয়াল কেটে জুয়েলারি দোকান থেকে ১২৫ ভরি স্বর্ণালংকার চুরি