ঈদের আনন্দ ভাগাভাগি: সহসত্তা’র উদ্যোগে ৫০ পরিবারের মুখে হাসি

Post Image

মুন্সিগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সামাজিক সংগঠন সহসত্তা – এক পরিচয়ে বহু মানুষ এর উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।


বুধবার (১৮ মার্চ ২০২৬) বিকেল ৩টায় মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকার নিউমার্কেট বিল্ডিংয়ের ৫ম তলায় এ মানবিক আয়োজন অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনটির পক্ষ থেকে মোট ৫০টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


বিতরণকৃত উপহারের মধ্যে ছিল— চাল, তেল, পিয়াজ, চিনি, আলু, দুধ, সেমাই ও নুডুলসসহ প্রয়োজনীয় নিত্যপণ্য।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহসত্তা’র প্রতিষ্ঠাতা পরিচালক ও আহ্বায়ক মোঃ জাকারিয়া কায়সার, যুগ্ম আহ্বায়ক আবু মোহাম্মদ রুইয়াম এবং সদস্য সচিব সোঃ নাহিদ হাসান।


সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শতাব্দী ক্লাব, শ্রীপল্লীর সভাপতি রাশেদুল হাসান রাজন। এছাড়াও উপদেষ্টা মণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন হামিদা খাতুন, মাহবুব আলম বাবু, মোঃ আলী লিটন, আয়নাল হক স্বপন ও মোঃ হাবিবুর রহমান শালীন।


সহসত্তা’র কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি কাজি রিয়াদ, মোঃ আশরাফুজ্জামান অভি, সাধারণ সম্পাদক মোঃ আবিদ, যুগ্ম সাধারণ সম্পাদক টুটুল মজুমদার, সাংগঠনিক সম্পাদক ওমর সান লিমন, দপ্তর সম্পাদক মোঃ নিঝুম খন্দকার, কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান মঈন, তথ্য প্রযুক্তি সম্পাদক মোঃ ইউসুফ আপন, সমাজসেবা বিষয়ক সম্পাদক সৃজন শাহরিয়ার অর্ণব, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান তালুকদার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসিব হাসান এবং কার্যকরী সদস্য মাহমুদুল হাসান সিফাত ও সিয়াম আহমেদ।


এছাড়াও সাধারণ সদস্যদের মধ্যে উশনিল, আলিফ, নাফিও, আকিব, ইমন, আবু বক্কর, অর্ক, বিশাল ও মিরাজসহ অনেকে উপস্থিত ছিলেন।


উপস্থিত সকলের সম্মিলিত অংশগ্রহণে পুরো কার্যক্রমটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, সকলের আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই মানবিক উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।


তারা ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

নৌকা থেকে লঞ্চে ওঠা নিয়ে নতুন সিদ্ধান্ত

দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার

ঈদের আনন্দ ভাগাভাগি: সহসত্তা’র উদ্যোগে ৫০ পরিবারের মুখে হাসি

ঈদের দিন রাজধানীসহ সারাদেশে হতে পারে কালবৈশাখী ঝড়

ঈদের পর বৃহত্তর কর্মসূচি দিতে পারে জামায়াত-এনসিপির!

২২ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল শুরু

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

সান্তাহারে নীলসাগর ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, বহু হতাহতের শঙ্কা

সর্বাধিক পঠিত

হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত: যুক্তরাজ্য

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের বক্তব্য অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্র উপদেষ্টা

শুধু পরিবহন টার্মিনাল নয় সব জায়গায় চাঁদাবাজি হচ্ছে

জুলাই সংস্কার অধ্যাদেশ ও গণভোট কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল

হাসিনা-জয়-পুতুলের রায় ঘিরে নিরাপত্তা জোরদার

ভারতে বসে হাসিনার ইন্ধনে নাশকতার ছক কষছে আওয়ামী লীগ

জনস্বাস্থ্য ইনস্টিটিউটে ১৬ পদে নিয়োগ

ইসলামী আন্দোলনকে নিয়ে বিভ্রান্তিমূলক মন্তব্য পরিহারের আহ্বান জামায়াত আমিরের

নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি জামায়াত আমীরের

দেয়াল কেটে জুয়েলারি দোকান থেকে ১২৫ ভরি স্বর্ণালংকার চুরি