নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার

Post Image


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি দুর্বলতা প্রদর্শন করা যাবে না। 


বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঢাকা মহানগর পুলিশের গ্র্যান্ড কল্যাণ সভায় তিনি এসব কথা বলেন।


ডিএমপি কমিশনার আরো বলেন, ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন এ দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য আমাদের দায়িত্ব পালন করতে হবে। 


তিনি বলেন, ২০১৮ সালের কালিমালিপ্ত জাতীয় সংসদ নির্বাচনের সাথে জড়িতদের বিচারের মুখোমুখি দাঁড় করানো প্রয়োজন। অনেক ত্যাগ-তিতীক্ষার মাধ্যমে আমরা বর্তমান অবস্থায় উপনীত হয়েছি। 


বেআইনি সমাবেশ মোকাবিলায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে শেখ মো. সাজ্জাত আলী বলেন, জনগণের সাথে দূরত্ব তৈরি হয় বা ভুল বুঝাবুঝি সৃষ্টি করে, এরকম কর্মকাণ্ড এড়িয়ে চলতে হবে।


ডিএমপি কমিশনার বিভিন্ন পদবীর পুলিশ সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। কল্যাণ সভায় ডিএমপি কমিশনার ঘোষণা করেন যে, দায়িত্ব পালনকালে ডিএমপির কোনো সদস্য আহত হলে তার চিকিৎসার সব ব্যয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ বহন করবে। 


তিনি ডিএমপিতে কর্মরত প্রত্যেক পুলিশ সদস্যকে নিয়মিত খেলাধুলার পাশাপাশি স্বাস্থ্যের যত্ন নেওয়ার অনুরোধ করেন।  ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, অধীনস্তদের প্রতি সব সময় সহানুভূতিশীল হতে হবে।


কল্যাণ সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার বলেন, থানায় আসা সেবাপ্রত্যাশীদের সুবিধার্থে থানার ডিউটি অফিসারের কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন করা হচ্ছে। ডিএমপিতে কর্মরত প্রত্যেক পুলিশ সদস্যের কল্যাণে অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যার সুফল সবাই পাচ্ছে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন ছাত্র ইউনিয়নের সাবেক নেতা রাকিব

বাংলাদেশের সাহিত্যিক স্বাতন্ত্র্য, সাংস্কৃতিক আত্মপরিচয়ের প্রশ্নে পুনঃপাঠের জরুরি: ফররুখ আহমদ

নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের ঘোষণা

গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক

পদত্যাগ নিয়ে ফেসবুক পোস্টের পর এবার ইশরাকের অডিও বার্তা

‘এআই দিয়ে পরিমার্জিত’ বার্তায় অবশেষে পদত্যাগের ঘোষণার কথা জানালেন ইশরাক

পদত্যাগের নির্দেশ কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানাবেন ইশরাক

সর্বাধিক পঠিত

দেশের সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

পরিবেশমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সংসদে দায়িত্বশীল আচরণের আহবান বিরোধীদলীয় নেতার

ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার

শতাব্দীর ভালো নির্বাচন চাই: ইসি সচিব

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

পুলিশকে ‘ম্যানেজ’করার বিষয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, যার ৮০ শতাংশ হবে নারী

ডিসি সম্মেলনে অগ্রাধিকার পাচ্ছে যেসব প্রস্তাব

নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার