সদর হাসপাতালে কোনো কাজ না করিয়েই ১ কোটি টাকার বিল উত্তোলন: এমপি নাসের

Post Image

স্বাস্থ্যখাতে দুর্নীতির লাগাম টেনে ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান। তিনি অভিযোগ করেছেন, মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে কোনো কাজ না করিয়ে সম্প্রতি ১ কোটি ২০ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিক ও আরএমও ডা: আহমেদ ফয়সাল জামানের বিরুদ্ধে। 

সোমবার (১৯ অক্টোবর) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সদরে মেরিনা ইয়াসমিন চৌধুরী ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

এম নাসের রহমান বলেন, স্বাস্থ্যখাতে যে পরিমাণ দুর্নীতি হচ্ছে, তা নিয়ন্ত্রণ করতে মন্ত্রী-এমপিরাও হাবুডুবু খাচ্ছেন। মৌলভীবাজার সদর হাসপাতালে সম্প্রতি কোনো কাজ না করিয়েই ১ কোটি ২০ লাখ টাকা বিল উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। এই খাতে দুর্নীতি হলে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান ও শিল্পপতি আজম জে চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. জাকির হোসেন ও বিশিষ্ট চিকিৎসক এম শাকিল রশীদ চৌধুরী।

ইস্ট কোস্ট গ্রুপের হেড অব সিএসআর কর্নেল (অব.) লিয়াকত আলী খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা চৌধুরী ও তানভীর চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা কুলাউড়ায় আধুনিক ফিজিওথেরাপি সেন্টার চালু হওয়ায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানান এবং এটি এলাকার মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

এ বিষয়ে মৌলভীবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক জাতীয় অর্থনীতি কে বলেন, আমি এই সব বিষয়ে সাথে জড়িত নয়, এগুলো আমি জানি না।  আরএমওর বক্তব্য পাওয়া যাচ্ছে না। একাধিক বার যোগাযোগ করেও।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রী ফজরের নামাজের পর থেকে শেষ রাত পর্যন্ত কাজ করেন: আইনমন্ত্রী

সদর হাসপাতালে কোনো কাজ না করিয়েই ১ কোটি টাকার বিল উত্তোলন: এমপি নাসের

পূজামণ্ডপ পরিদর্শনে আজ তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব পালনের পথ উন্মোচিত হতে পারে

শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন ছাত্র ইউনিয়নের সাবেক নেতা রাকিব

বাংলাদেশের সাহিত্যিক স্বাতন্ত্র্য, সাংস্কৃতিক আত্মপরিচয়ের প্রশ্নে পুনঃপাঠের জরুরি: ফররুখ আহমদ

নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত

পরিবেশমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সংসদে দায়িত্বশীল আচরণের আহবান বিরোধীদলীয় নেতার

শতাব্দীর ভালো নির্বাচন চাই: ইসি সচিব

ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

ভোট দিয়ে প্রতিনিধিত্ব নিশ্চিত করুন: আজহারী

পুলিশকে ‘ম্যানেজ’করার বিষয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ

নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার

ডিসি সম্মেলনে অগ্রাধিকার পাচ্ছে যেসব প্রস্তাব

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, যার ৮০ শতাংশ হবে নারী