মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশির মৃত্যুতে জামায়াতের শোক

Post Image


মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ প্রবাসী বাংলাদেশির মৃত্যুর সংবাদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১৩ মার্চ) দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এ বিষয়ে এক শোক বিবৃতি প্রদান করেছেন। 


প্রদত্ত শোক বিবৃতিতে তিনি বলেন, ‘আজ ১৩ মার্চ (শুক্রবার) ভোরে মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুর সংবাদে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। সাহরি প্রস্তুতের সময় ঘটে যাওয়া এ হৃদয়বিদারক দুর্ঘটনায় তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


তিনি আরো বলেন, ‘বিদেশের মাটিতে জীবিকার সন্ধানে যাওয়া এই পরিশ্রমী প্রবাসী ভাইদের এভাবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করা অত্যন্ত বেদনাদায়ক ও মর্মস্পর্শী। তাদের এই মর্মন্তুদ মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের শোকসন্তপ্ত পরিবার-পরিজন এবং আহতদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি প্রকাশ করছি।


একই সঙ্গে এই দুর্ঘটনায় গুরুতর আহত জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেনের দ্রুত সুস্থতা কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে তাদের আশু আরোগ্য প্রার্থনা করছি।


মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি, দুর্ঘটনার প্রকৃত কারণ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে। একই সঙ্গে নিহতদের লাশ সরকারি খরচে দ্রুত দেশে এনে তাদের পরিবার-পরিজনের কাছে হস্তান্তরের ব্যবস্থা করার জন্যও অনুরোধ জানাচ্ছি।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘জনগণ দেশে আর প্রতিহিংসার রাজনীতি দেখতে চায় না’

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশির মৃত্যুতে জামায়াতের শোক

সংসদের হেডফোন এতটাই ভয়াবহ, কান থেকে মাথা পর্যন্ত ব্যথা ধরেছে

জামায়াতের ৬৮ সদস্যের ছায়া মন্ত্রিসভার প্রাথমিক তালিকা প্রস্তুত

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

জুলাই সনদ ভেঙে যাত্রা শুরু করল বিএনপি: সারজিস

ফ্যাসিজমের কবলে সংসদ ছিল ডামি ও অকার্যকর

রাষ্ট্রপতির অভিসংশনসহ ৩ দাবিতে এনসিপির বিক্ষোভ

সর্বাধিক পঠিত

জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন, জানালেন শফিকুর রহমান

ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না: রাশেদ প্রধান

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আপনার সম্মান আপনি নষ্ট করবেন

‘ব্যাংক লুটের টাকায় ককটেল কিনছে আ.লীগ’

‘নতুন নেতৃত্ব, নতুন বাংলাদেশ’ স্লোগানে নিজেদের প্রস্তুত করতে হবে’

গণভোটে সংবিধান সংশোধন করা যাবে না: সালাহউদ্দিন

আ.লীগের ভাইয়েরা ভালো আছেন, চুপচাপ থাকলে আরো ভালো থাকবেন

ঢাকা-২ আসনে এনসিপির মনোয়ন ফরম তুলেছেন জুলাই যোদ্ধা জাবেদ

মনোনয়নপত্র সংগ্রহ করলেন ঢাকা-৫ আসনে হাতপাখার প্রার্থী ইবরাহীম