১ কোটি টাকা চেয়ে অডিও ফাঁস: প্রসিকিউটরদের সতর্ক করলেন চিফ প্রসিকিউটর

Post Image

১ কোটি টাকা চেয়ে অডিও ফাঁসে প্রসিকিউটরদের সতর্ক করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। 


মঙ্গলবার (১০ মার্চ) চিফ প্রসিকিউটরের কনফারেন্স রুমে সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া রুদ্ধদ্বার বৈঠক শেষে এ কথা জানান তিনি।


তিনি আরও বলেন, আমার দায়িত্ব পালনকালে কোনো প্রসিকিউটর কিংবা অন্য কেউ কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতিতে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এসব ইস্যুতে জিরো টলারেন্স থাকবে।


এর আগে গতকাল সোমবার প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের কোটি টাকা ঘুষ চাওয়ার অডিও ফাঁস হয়। যেখানে তিনি চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে খালাসের কথা বলে তার পরিবারের কাছে এক কোটি টাকা ঘুষ চান। এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।


একাধিক সাইবার বিশেষজ্ঞ বলেছেন, অডিওটি সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের। যেখানে ফজলে করিম চৌধুরীর সাবেক স্ত্রী রেজওয়ান ইউসুফের কাছে এই টাকা দাবি করেন তিনি। জুলাই অভ্যুত্থানে শহীদ ওয়াসিম হত্যার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন ফজলে করিম চৌধুরী।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন দেবে তুরস্ক

১ কোটি টাকা চেয়ে অডিও ফাঁস: প্রসিকিউটরদের সতর্ক করলেন চিফ প্রসিকিউটর

ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান : জয়নুল আবদিন ফারুক

নেপালের সরকার ও জনগণকে অভিনন্দন জানালেন তারেক রহমান

ইরানের পক্ষে ফেসবুক পোস্ট, বাহরাইনে বাংলাদেশিসহ ৬ প্রবাসী গ্রেপ্তার

বাধ্যতামূলক অবসরে পাঠালো নৌপুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে

নির্বাচন পেছাতে হাদি হত্যাকাণ্ডকে ঢাল বানানো হয়েছিল : নাছির উদ্দীন

সর্বাধিক পঠিত

সুষ্ঠু নির্বাচন করতে ইসিকে পাঁচ সুপারিশ অবসরপ্রাপ্ত বিসিএস অফিসারদের

আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন

গুমের ২ মামলা: হাসিনাসহ ৩০ জনের পরোয়ানা আইজিপি ও সংশ্লিষ্টদের পাঠিয়েছেন ট্রাইব্যুনাল

বিএনপির দাবিতে ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্ত বাতিল

১৮ সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকছে আগ্নেয়াস্ত্র

সোনালী যুগের জনপ্রিয় নায়ক জাভেদ আর নেই

শুধু পরিবহন টার্মিনাল নয় সব জায়গায় চাঁদাবাজি হচ্ছে

আজ থেকে শুরু হচ্ছে জাতীয় সংসদ নির্বানের প্রচারণা

সেনাবাহিনী চায় অবাধ নির্বাচন

হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত: যুক্তরাজ্য