ইরানের পক্ষে ফেসবুক পোস্ট, বাহরাইনে বাংলাদেশিসহ ৬ প্রবাসী গ্রেপ্তার

Post Image

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত নিয়ে ফেসবুকে ইরানের পক্ষে পোস্ট দেওয়ার অভিযোগে এক বাংলাদেশিসহ ছয় প্রবাসী নাগরিককে গ্রেপ্তার করেছে বাহরাইন পুলিশ।


সোমবার (৯ মার্চ) বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘বাহরাইন নিউজ এজেন্সি’ (বিএএ) এ তথ্য নিশ্চিত করেছে।


গ্রেপ্তার বাকি ৫ জন পাকিস্তানি নাগরিক। বাংলাদেশি প্রবাসীর নাম মোহাম্মদ ইসরাফিল মীর।


বাহরাইনের জেনারেল ডিরেক্টরেট অব অ্যান্টি-করাপশন, ইকোনমিক অ্যান্ড ইলেকট্রনিক সিকিউরিটির অধীন অ্যান্টি-সাইবারক্রাইম ডিরেক্টরেট এ অভিযান পরিচালনা করে।


স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সাম্প্রতিক সামরিক কর্মকাণ্ডের সপক্ষে ভিডিও ধারণ, প্রকাশ ও পুনরায় শেয়ার করার অভিযোগে তাদের শনাক্ত করা হয়েছে। কর্তৃপক্ষের মতে, এসব ভিডিওতে তারা শত্রুতামূলক কর্মকাণ্ডের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে, যা দেশের জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে।


গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

সেনেগাল গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট

২ মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন করবে সরকার

আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

‘বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতে ভাষাগত দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ’

রাতে হজ ক্যাম্প পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী

প্রয়োজনে শিক্ষার্থীদের উপবৃত্তি বাড়ানো হবে : ববি হাজ্জাজ

আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী

সর্বাধিক পঠিত

ড. ইউনূস যমুনা ছাড়ছেন কবে, জানা গেল সম্ভাব্য সময়

হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছর কারাদণ্ড

মোহাম্মদপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক ২

লাগাতার কর্মবিরতিতে প্রাথমিকের সাড়ে ৩ লাখ শিক্ষক

বর্জ্য ব্যবস্থাপনায় সিটি করপোরেশনকে দায়িত্বশীল হতে হবে: রিজওয়ানা হাসান

প্রধান বিচারপতির বিদায়ি অভিভাষণ ১৪ ডিসেম্বর

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তাকে ফের জেরা করবেন স্টেট ডিফেন্স

‘আগামী ৫ বছরে মামলার সংখ্যা কমবে ৫০ শতাংশ’

ওবায়দুল কাদের, আরাফাত, সাদ্দাম, ইনানসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

পোস্টাল ব্যালটে কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ