নেপালের সরকার ও জনগণকে অভিনন্দন জানালেন তারেক রহমান

Post Image

নেপালে সফল ও শান্তিপূর্ণভাবে সংসদীয় নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশটির সরকার এবং জনগণকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণ-আন্দোলনের পর অনুষ্ঠিত এই নির্বাচনকে নেপালের গণতান্ত্রিক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন তিনি।


সোমবার (৯ মার্চ) রাতে দেয়া এক ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, ৫ মার্চ অনুষ্ঠিত সফল ও শান্তিপূর্ণ সংসদীয় নির্বাচনের জন্য নেপাল সরকার এবং জনগণকে অভিনন্দন। এই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অনুশীলন নেপালি জনগণের আকাঙ্ক্ষা এবং স্থিতিস্থাপকতা এবং তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের শক্তিকে প্রতিফলিত করে।



পোস্টে তিনি আরও লিখেছেন, ‌‌‘বন্ধুত্ব এবং সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশের নতুন সরকার নেপালের জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে রয়েছে।’

প্রসঙ্গত, জেন-জি অভ্যুত্থানে সরকার পতনের পর নেপালে গত বৃহস্পতিবার  প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্ষোভ, হতাশা আর পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়েই এদিন ভোটকেন্দ্রে যান দেশটির লাখো ভোটার।



নতুন সরকার নির্বাচনে ভোট দিয়েছেন প্রায় এক কোটি ১৩ লাখ ভোটার। ২৭৫ সদস্যের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের জন্য, যেখানে ১৬৫ আসন সরাসরি ভোটে এবং ১১০ আসন পার্টি তালিকার মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।



বহুল প্রতীক্ষিত এ সাধারণ নির্বাচনের ভোট গণনা চলছে। প্রাথমিক গণনায় তরুণদের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) ১১০ আসনে এগিয়ে আছে। দলটি বড় জয় নিয়ে সরকার গঠন করতে পারে বলে মনে করা হচ্ছে

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান : জয়নুল আবদিন ফারুক

নেপালের সরকার ও জনগণকে অভিনন্দন জানালেন তারেক রহমান

ইরানের পক্ষে ফেসবুক পোস্ট, বাহরাইনে বাংলাদেশিসহ ৬ প্রবাসী গ্রেপ্তার

বাধ্যতামূলক অবসরে পাঠালো নৌপুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে

নির্বাচন পেছাতে হাদি হত্যাকাণ্ডকে ঢাল বানানো হয়েছিল : নাছির উদ্দীন

রাজনৈতিক হয়রানি মামলা প্রত্যাহারে কমিটি গঠন করে প্রজ্ঞাপন

হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে: আইজিপি

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হলেন খামেনি পুত্র মোজতোবা

সর্বাধিক পঠিত

হাদির ওপর গুলিবর্ষণকারী যেখানেই লুকিয়ে থাকুক, খুঁজে বের করা হবে

এবার জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবিরের ফোন নম্বর হ্যাক

এবার আরেক বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার বিএনপি

আবরার ফাহাদের হত্যাকাণ্ডের ৬ বছর, কী ঘটেছিল সেদিন

সুষ্ঠু নির্বাচন করতে ইসিকে পাঁচ সুপারিশ অবসরপ্রাপ্ত বিসিএস অফিসারদের

গুমের ২ মামলা: হাসিনাসহ ৩০ জনের পরোয়ানা আইজিপি ও সংশ্লিষ্টদের পাঠিয়েছেন ট্রাইব্যুনাল

আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন

বিএনপির দাবিতে ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্ত বাতিল

১৮ সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকছে আগ্নেয়াস্ত্র

সোনালী যুগের জনপ্রিয় নায়ক জাভেদ আর নেই