২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান : জয়নুল আবদিন ফারুক

Post Image

কে এমপি বা মন্ত্রী হবেন সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমার নেতা শহীদ জিয়া ও নেত্রী খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। শুধু ২০৩১ সাল নয় ২০৩৭ এবং ২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন  বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এমপি  


গতকাল সোমবার (৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য মাগফিরাত কামনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


জয়নুল আবদিন ফারুক বলেছেন, এখন জোর গলায় বক্তব্য দেওয়ার সময় নয়, ১২ তারিখের আগে আমরা জনগণের কাছে জোর গলায় বক্তব্য দিয়েছি ভোট পাওয়ার অধিকারের জায়গায়। জনগণ আমাদেরকে বিপুল ভোটে সমর্থন দিয়েছে। এই সরকারের মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেয়েছেন মরহুমা নেত্রী বেগম খালেদা জিয়া। তাই এখন জনগণের কাছে যে ওয়াদা দিয়েছি, ইশতেহার আমরা দিয়েছি, সেই ইশতেহার এবং ওয়াদা রক্ষা করতে হবে। তারেক রহমান সবচেয়ে যোগ্য ব্যক্তিদের দিয়ে মন্ত্রীসভা গঠন করেছেন। নতুন সরকারের অধীনে এজলাসে লাথি মারা হবে না, মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হবে না, জনগণকে ভিন্নমতকে হয়রানি করা হবে না। ফ্যামিলি কার্ড ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। খুব দ্রুতই কৃষি কার্ড শুরু হয়ে যাবে। এক কোটি গাছ লাগানো হবে। এখন আমরা প্রমাণ করে দিব যে, শহীদ জিয়া ও খালেদা জিয়ার লিগ্যাসি বহন করে মানুষের জন্য একমাত্র তারেক রহমান কাজ করতে পারবে। গত পরশু ছিল ৭ মার্চ।


জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের কেন্দ্রীয় সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে আরও বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট রফিক সিকদার প্রমুখ।


এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

রায় কার্যকর হলে আমি শতভাগ সন্তুষ্ট হব: রামিসার বাবা

বাসায় ঢুকে শিশু ধর্ষণচেষ্টা অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনা আছে: মাহদী আমিন

মেয়াদ শেষ হওয়ার আগেই ১৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি: টিআইবি

রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

বিসিবির ভোট গ্রহণ শুরু, প্রায় ৪০ মিনিট পর প্রথম ভোট

রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির সঙ্গে পাহারায় স্থানীয়রা

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে ভোটার নিবন্ধন শুরু হচ্ছে আজ

অস্ট্রেলিয়ায় পাচার হওয়া অর্থ ফেরাতে চায় সরকার

হাদি হত্যার বিচার ও ফ্যাসিস্টদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গণঅধিকারের বিক্ষোভ

নির্বাচন ঘিরে মাঠে নামছেন ১ হাজার ৫১ ম্যাজিস্ট্রেট

আনিস আলমগীরকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার দেখাল পুলিশ

পুরাতন রাজনীতির হিসাব আর মিলবে না: তাসনিম জারা

হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী আমীর খসরু

২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান : জয়নুল আবদিন ফারুক

গুমের নির্দেশ দিতেন হাসিনা, বাস্তবায়ন করতেন তারিক সিদ্দিক

নির্বাচনের আগে-পরে ৫ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী