এবার আরেক বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার বিএনপি

Post Image

সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিমকে বহিষ্কার করেছে বিএনপি। বুধবার (২১ জানুয়ারি) রাতে বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্দিরগঞ্জ) আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রেজাউল করিমকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

উল্লেখ্য, নারায়ণগঞ্জ–৩ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে আজহারুল ইসলাম মান্নানকে মনোনয়ন দেওয়া হলেও অধ্যাপক রেজাউল করিম দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করেননি।

রেজাউল করিম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি এর আগে বিএনপি সরকারের সময়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং জেলা বিএনপির সভাপতির দায়িত্বেও ছিলেন। একসময় তিনি দলের সংস্কারপন্থী অংশের সঙ্গেও যুক্ত ছিলেন। বহিষ্কারের আগ পর্যন্ত তিনি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এদিকে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ৪৭ জন প্রার্থী নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। ইতোমধ্যে সব প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্দিরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলনের গোলাম মসীহ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আতিউর রহমান নানু মুফতি, গণসংহতি আন্দোলনের অঞ্জন দাস, বিএনপির আজহারুল ইসলাম মান্নান, গণঅধিকার পরিষদের ওয়াহিদুর রহমান মিল্কী, খেলাফত মজলিসের শাহজাহান, জামায়াতে ইসলামীর ইকবাল হোসাইন ভূঁইয়া, জনতার দলের প্রার্থী আব্দুল করিম মুফতি, আমার বাংলাদেশ পার্টির আরিফুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিনের মনোনয়ন গৃহীত হয়েছে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

চাষির হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা

আজ ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে বৈশাখী শোভাযাত্রা

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

আজ পহেলা বৈশাখ

হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে প্রাণ গেল আরো ৭ জনের

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

সর্বাধিক পঠিত

চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা

হাসিনার মামলার রায় সরাসরি বিটিভিতে সম্প্রচার হবে

মোহাম্মদপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক ২

হাসিনার রায়কে কেন্দ্র করে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন

হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছর কারাদণ্ড

সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি মোতায়েন থাকবে

খালেদা জিয়ার জানাজা, ঢাকায় আসছেন পাকিস্তান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী

সন্ধ‍্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

লাগাতার কর্মবিরতিতে প্রাথমিকের সাড়ে ৩ লাখ শিক্ষক