সিরাজগঞ্জে ইসলামিয়া মডেল মাদরাসায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

Post Image

সিরাজগঞ্জে ইসলামিয়া মডেল মাদরাসা, সিরাজগঞ্জ-এর উদ্যোগে ৫ম ও ৮ম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটে মাদরাসার মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ তরিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম।


৫ম শ্রেণীতে মরিয়ম মাইশা ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে জেলায় মেধা তালিকায় ৩য় স্থান অর্জন করে। একই শ্রেণীতে আইয়ুব আনাস ও রাফিক বিন সাইদুল ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত হয়। ৮ম শ্রেণীতে মাহমুদ হাসান ট্যালেন্টপুলে এবং জুনাইদ সিদ্দিক সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে।


মাদরাসার সিনিয়র শিক্ষক হায়দার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিচালনা পর্ষদের সদস্য সচিব মাসুদ আলম, সদস্য রেজাউল করিমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। বক্তারা শিক্ষার্থীদের এ সাফল্যে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।


অনুষ্ঠানের শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

চবির সেই ছাত্রদল নেতা বান্ধবীসহ আপত্তিকর অবস্থায় আটক

হাবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনা-সংঘর্ষ ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে জবি ছাত্রীসংস্থার মানববন্ধন

‘আল্লাহ সম্মান রেখেছেন’, ঢাবিতে প্রথম হয়েই শুকরিয়া জানালেন শিবির নেতা

ডুয়েটে ভিসিবিরোধী আন্দোলন ও সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ২৫০ জন

বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রাবিরতি না দিলে ট্রেন চলতে দেব না: রাকসু এজিএস

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ ঘিরে সংঘর্ষ, আহত ১৫

সর্বাধিক পঠিত

নির্বাচনে সাইবার নিরাপত্তা এখন গুরুত্বপূর্ণ ইস্যু : ইউনেস্কো প্রতিনিধি

শাকসু নির্বাচন: শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এজিএস প্রার্থীর পদ স্থগিত করল ছাত্রদল

চাকসুতে শিবির প্যানেলকে জরিমানার তথ্যটি সঠিক নয়: নির্বাচন কমিশনার

৯ দিনের শীতকালীন ছুটি পাচ্ছে জাবি শিক্ষার্থীরা

জকসু নির্বাচন শান্তিপূর্ণভাবে হতে দিন, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না

বিদ্যুৎ সাশ্রয়ে আজ বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয়

সাদিক কায়েমের স্ত্রীকে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে বিয়ে বাতিলের দাবি একদল ছাত্রীর

হয়রানি, হেনস্তা ও শ্লাটশেমিংকে কবরস্থানে পাঠাতে চাই: সাক্ষাৎকারে সানজিদা

রাবিতে শিবিরের চার দিনব্যাপী প্রকাশনা উৎসব

সিরাজগঞ্জে ইসলামিয়া মডেল মাদরাসায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা