বিজয় দিবসে জবি শিবিরের ব্যতিক্রমী নৌ র‍্যালি

Post Image

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার বুড়িগঙ্গা নদীতে একশটি নৌকা নিয়ে নৌ র‍্যালি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বুড়িগঙ্গা নদীতে শুরু হওয়া এই র‍্যালিতে একশটি নৌকায় প্রায় সাত শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে। র‍্যালিটি শ্যামবাজার ঘাট থেকে শুরু হয়ে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত গিয়ে আবারও শ্যামবাজার ঘাটে এসে শেষ হয়।

লাল সবুজ রঙের টি-শার্ট ও হাতে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে প্রায় সাত শতাধিক শিবির নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।

র‍্যালিতে শিবির নেতাকর্মীরা ‘বিজয় দিবস সফল হোক’; ‘নদী বাঁচলে বাঁচবে দেশ’; ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’; ‘এক হাদি হাসপাতালে, লক্ষ হাদি ঘরে ঘরে’; ‘ইসলামী ছাত্রশিবির, জিন্দাবাদ জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন।

এ সময় শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী ও শাখা শিবির সভাপতি মো. রিয়াজুল ইসলাম, জিএস প্রার্থী ও শাখা শিবির সেক্রেটারি আব্দুল আলিম আরিফ ও এজিএস প্রার্থী মাসুদ রানাসহ অন্য প্রার্থীরা অংশ নেন।

র‍্যালি শেষে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম বলেন, স্বাধীনতা যুদ্ধের গৌরবময় ইতিহাসকে স্মরণীয় করে রাখার জন্য আমরা বিজয় দিবসে এই ব্যতিক্রমধর্মী প্রোগ্রামের আয়োজন করেছি। এর মাধ্যমে আমরা পুরো জাতিকে নদী রক্ষা ও বাঁচানোর জন্য একটি বার্তা পৌঁছে দিতে চাই।

তিনি আরও বলেন, আজ বুড়িগঙ্গাসহ আমাদের সব নদী দখল-দূষণে মৃতপ্রায় হয়ে গেছে। আমাদের তিস্তা, ফেনীসহ সব বড় বড় নদী ভারতের ষড়যন্ত্রের শিকার। তারা নদীর পানি বন্ধ করে রেখেছে। আমরা এসব নদীর পানির ন্যায্য হিস্যা চাই। গতকাল নরেন্দ্র মোদি বাংলাদেশের স্বাধীন দিবস নিয়ে যে পোস্ট দিয়েছেন, এটি আমাদের দেশের স্বাধীনতা হেয়প্রতিপন্ন করার শামিল। বাংলাদেশ নিয়ে ভারতের মনোভাব ও চিন্তাভাবনা এলেই এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন পাবিপ্রবির ১১ শিক্ষার্থী

ধর্ষণ ইস্যু নিয়ে বিতর্কিত পোস্ট করা সেই চাকসু নেতা শপথ নিলেন প্রায় এক বছর পর

দক্ষতা উন্নয়নে চবির পাঁচ ছাত্রী হলে সেলাই মেশিন দিল চাকসু

পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ

ছাত্রদল নেত্রীকে ধর্ষণের হুমকি, অভিযুক্তদের বদলির নোটিশ

‘রাবি ছাত্রদল হিজরায় পরিণত হলো’, বহিষ্কৃত নেতার ক্ষোভ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

‘মারধরের সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রশাসন ছাত্রদলকে হামলার মদদ দিয়েছে’: রাকসু ভিপি

সর্বাধিক পঠিত

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

জাবিতে তিন হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

বর্ণিল আয়োজনে রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রক্টরের অপসারণসহ ৯ দাবিতে উপাচার্যকে জকসুর স্মারকলিপি

ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ

হাবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনা-সংঘর্ষ ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

শিক্ষক সংকট কাটাতে রুয়েটের ১৬ বিভাগে ৪০ প্রভাষক নিয়োগ

জবিতে নবীনবরণের দ্বিতীয় দিনে আলোচনায় ব্যতিক্রমী প্ল্যাকার্ড

সরিয়ে দেওয়া হলো জাবি ভিসি অধ্যাপক কামরুল আহসানকে