যে উপায়ে মেট্রোরেলে ভিডিও ধারন ও কনটেন্ট তৈরি করা যাবে

Post Image


মেট্রোরেল স্টেশন ও ট্রেনের ভেতরে অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও কনটেন্ট তৈরির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। এখন থেকে স্টেশন এলাকা কিংবা চলন্ত ট্রেনে যেকোনো ধরনের ভিডিও ধারণ, লাইভ স্ট্রিমিং বা বাণিজ্যিক শুটিং করতে হলে আগাম অনুমতি নিতে হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন) এ. কে. এম. খায়রুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রোরেল স্টেশন, প্ল্যাটফর্ম, কনকোর্স হল, প্রবেশ ও বহির্গমন পথ এবং ট্রেনের অভ্যন্তরে পূর্বানুমতি ছাড়া যেকোনো ধরনের ভিডিও ধারণ বা প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ।

বিশেষ করে ইউটিউব বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য শর্ট ভিডিও তৈরি, লাইভ সম্প্রচার কিংবা ব্যক্তিগত বা বাণিজ্যিক উদ্দেশ্যে ফটোগ্রাফি ও শুটিংয়ের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, অনুমতি ছাড়া এসব কার্যক্রম পরিচালনা করলে বিদ্যমান আইন ও নীতিমালা অনুযায়ী প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমটিসিএল আরও জানিয়েছে, মেট্রোরেল এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে শুটিং বা ফটোগ্রাফি করতে হলে ‘বাণিজ্যিক স্পেস ভাড়া/ইজারা নীতিমালা ২০২৩’ অনুসরণ করতে হবে। নির্ধারিত প্রক্রিয়ায় আগে থেকেই আবেদন করে কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।

কর্তৃপক্ষের ভাষ্য, যাত্রীসাধারণের স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা এবং সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে স্টেশন ও ট্রেনে কনটেন্ট তৈরির প্রবণতা বাড়ায় যাত্রী চলাচলে বিঘ্ন ও নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা তৈরি হয়—এমন প্রেক্ষাপটে এই কড়াকড়ি আরোপ করা হলো বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

ঢাকার আরও ৫০টি ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ

গুলশানের দুই স্পা-সেলুনে অভিযান, ২৯ নারীসহ আটক ৫৩

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু

মঙ্গলবার থেকে রাজধানীতে ‘পিংক বাস’: চালক-কন্ডাক্টরও নারী

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত

গুঁড়িয়ে দেওয়া হলো ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল’

অবশেষে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

সর্বাধিক পঠিত