শুরুতে ১৪ জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ: অগ্রাধিকার তিন শ্রেণির নাগরিকের

Post Image


আগামী ১০ মার্চ দেশের ১৪টি জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন জানিয়েছেন এটি একটা ইউনিভার্সাল কার্ড। কেউ বাদ যাবে না। হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত, এই তিন শ্রেণির সবাই আগেই কার্ড পাবেন।


ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে সরকার। আগামী ১০ মার্চ দেশের ১৪টি জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


ডা. জাহিদ বলেন, ‘একটি মহল ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে নিরীহ মানুষদের কাছ থেকে টাকা নিচ্ছে বলে খবর পাচ্ছি।


তারা এটা প্রতারণা করছে। এই কার্ড সরকার সম্পূর্ণ বিনা মূল্যে দেবে, কোনো টাকার প্রয়োজন নেই। কেউ টাকা চাইলে তাকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী বা স্থানীয় প্রশাসনের হাতে তুলে দিন।’৪ বছরের মধ্যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে জানিয়ে তিনি আরো বলেন, ‘উপকারভোগীদের সংগৃহীত সব তথ্য সফটওয়্যারে সংরক্ষণ করা হবে।


বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে যে ব্যাংক থেকে গ্রাহক টাকা তুলতে চান সেই ব্যাংক থেকেই তা তুলতে পারবেন।’

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘আমরা ম্যানুয়ালি তথ্য সংগ্রহ করছি ইউনিয়ন পর্যায়ে। ফ্যামিলি কার্ডের তথ্য অফলাইন ও অনলাইনেও দেওয়া যাবে। তবে কেউ প্রতারণা করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।’ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই কার্ড পাবে জানিয়ে তিনি বলেন, ‘এর জন্য তদবিরের কোনো প্রয়োজন নেই।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বাড়তে পারে ঈদুল ফিতরে ছুটি

জুলাই সংস্কার অধ্যাদেশ ও গণভোট কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল

আজ থেকে শুরু ঈদযাত্রার ট্রেন ও বাসের অগ্রিম টিকিট বিক্রি

আগামীকাল ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করতে আগ্রহী: প্রণয় ভার্মা

৪ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের

গরুর বদলে মুরগি মাংস ঢাবির ইফতার বয়কটের ডাক শিক্ষার্থীদের

জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ

সর্বাধিক পঠিত

ঢাকায় তুরস্কের ভিসা আবেদনকেন্দ্র চালু

এবার নির্বাচনের ফলাফল ঘোষণায় কিছুটা দেরি হতে পারে: প্রেস সচিব

হাদির মৃত্যুতে কমনওয়েলথ মহাসচিব যে প্রতিক্রিয়া জানালো

সুষ্ঠু নির্বাচন করতে ইসিকে পাঁচ সুপারিশ অবসরপ্রাপ্ত বিসিএস অফিসারদের

৬.৯ মাত্রার ভূমিকম্পে ঢাকার ৪০ শতাংশ ভবন ধসের শঙ্কা

আবরার ফাহাদের হত্যাকাণ্ডের ৬ বছর, কী ঘটেছিল সেদিন

শুরুতে ১৪ জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ: অগ্রাধিকার তিন শ্রেণির নাগরিকের

প্রধানমন্ত্রীর পিএস, এপিএস, প্রোটোকল অফিসার নিয়োগ

হাদির ওপর গুলিবর্ষণকারী যেখানেই লুকিয়ে থাকুক, খুঁজে বের করা হবে

এবার জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবিরের ফোন নম্বর হ্যাক