বাড়তে পারে ঈদুল ফিতরে ছুটি

Post Image


আগামী ঈদুল ফিতর উপলক্ষে নির্ধারিত ৫ দিনের ছুটি বাড়ানোর বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে এ উদ্যোগ নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।


জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ছুটি বাড়ানোর প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ-এ পাঠানো হয়েছে। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।


সরকারি সিদ্ধান্ত এলে ঈদযাত্রা ও কর্মদিবসের সূচিতে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।


চলতি বছর রমজান মাস ৩০ দিন ধরে ঈদুল ফিতরের ছুটি নির্ধারণ করেছে সরকার। রমজান মাসের ৩০ দিন পূর্ণ হলে ঈদুল ফিতর হবে ২১ মার্চ।


চলতি বছরের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ ঈদুল ফিতরের আগে দুই ও পরে দুইদিনসহ মোট চারদিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। 


সেই হিসেবে ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।


গত বছর ঈদের সময় দীর্ঘ ছুটি থাকায় ঈদযাত্রা ছিল অনেকটাই নির্বিঘ্ন। এরই মধ্যে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ছুটি বাড়ানোর বিষয়টি আমরা বিবেচনা করবো।


ছুটি বাড়ানোর বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার নাম প্রকাশ না করে জাগো নিউজকে বলেন, ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে ছুটি বাড়ানোর একটি প্রস্তাব বিভাগে পাঠানো হয়েছে। ছুটি দীর্ঘ হলে মানুষ পর্যায়ক্রমে বাড়ি যেতে পারে। এতে একবারে চাপ পড়ে না। তবে ছুটি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। 


আরও কতদিন ছুটি বাড়ানো হয়ে এ বিষয়ে তিনি কোনো কিছু জানাতে রাজি হননি। 


তবে জানা গেছে, ২৪ এবং ২৫ মার্চ (মঙ্গল ও বুধবার) চিন্তাভাবনা করা হচ্ছে। নতুন করে এ দুদিন ছুটি দিলে ২৬ মার্চ (বৃহস্পতিবার), এরপর ২৭ ও ২৮ মার্চ (শুক্র ও শনিবার) দুদিন সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১০ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।


এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

ডিম ব্যবসায়ীদের কড়া বার্তা দিলেন বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-ভাঙচুরের নেপথ্যে কী কারণ?

তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠানে দু-পক্ষের বিশৃঙ্খলা, সংবর্ধনা বাতিল

সরকারি চাকরি সবার, এটি দলীয় আনুগত্যের পুরস্কার নয়

প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

কুয়েতে বিপুল পরিমাণ মাদকসহ বাংলাদেশী সাবেক ইউপি মেম্বার গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

কসোভোর ১৮তম স্বাধীনতা বার্ষিকী অনুষ্ঠানে জামায়াত নেতারা

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

বাংলাদেশে যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করবে চীন

ঢাকা-দিল্লির মধ্যে ‘পুরোদমে’ ভিসা কার্যক্রমে ফেরার উদ্যোগ

কিলোমিটার প্রতি বাড়ল বাসভাড়া, কোন ভাড়া কত হলো

নরমাল ডেলিভারির জন্য দেশে নতুন ওষুধ এসেছে: স্বাস্থ্যমন্ত্রী

মানুষের সাথে মিশে গিয়ে, তাদের নিয়ে নেতৃত্ব দিবেন

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

বাড়তে পারে ঈদুল ফিতরে ছুটি

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু