পরিদর্শনে গিয়ে তোপের মুখে দ্রুত এলাকা ত্যাগ এমপি আমির হামজার

Post Image


কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা এলাকায় পরিস্থিতি পরিদর্শনে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েছেন।


কুষ্টিয়া শহরের চর আমলাপাড়ায় মাদক ব্যবসার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শনে গেলে স্থানীয়দের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত এলাকা ত্যাগ করেন।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানিয়েছে, গত শুক্রবার জুমার নামাজের পর চর আমলাপাড়ায় কুষ্টিয়া শহর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনের নেতৃত্বে মাদক নির্মূলে একদল বক্তব্য দেন। সেখানে এক সপ্তাহের মধ্যে মাদক ব্যবসা বন্ধের ঘোষণা দেয়া হয় এবং অন্যথায় বাড়িঘর ভেঙে উচ্ছেদের হুঁশিয়ারি দেয়া হয়। এর জেরে রোববার রাত সাড়ে ৯টায় শহর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মনোয়ার হোসেনের দোকানে হামলার ঘটনা ঘটে। পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে উত্তেজিত এলাকাবাসী মাদক ব্যবসার অভিযোগে কয়েকজনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শান্ত করে।


সোমবার সকালে ওই এলাকা পরিদর্শনে গেলে তোপের মুখে পড়ে এমপি মুফতি আমির হামজা। পরিস্থিতি উত্তপ্ত হলে দ্রুতই এলাকা ত্যাগ করেন তিনি।


কুষ্টিয়া মডেল থানার (ওসি) কবির হোসেন মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ব্যবসাকে কেন্দ্র করে উত্তেজনার জেরে কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

ঐতিহ্যবাহী সেই পুরাতন পোশাকে ফিরিয়ে যেতে চায় পুলিশ

ঈদুল ফিতরে টানা ৭ থেকে ১০ দিনের ছুটির সুযোগ

বিডিআর হত্যাকাণ্ডে পুনরায় কমিশন গঠন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পরিদর্শনে গিয়ে তোপের মুখে দ্রুত এলাকা ত্যাগ এমপি আমির হামজার

নতুন অ্যাটর্নি জেনারেল হতে পারেন ব্যারিস্টার রাগীব

নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন প্রত্যাশা তাজুল ইসলামের

৬ সিটি করপোরেশনে প্রশাসক হলেন বিএনপি নেতারা

সব বাহিনীর প্রধানদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উচ্চ পর্যায়ের বৈঠক শুরু

সর্বাধিক পঠিত

৪ লাখ ৭২ হাজারের বেশি প্রবাসীর ভোটদান সম্পন্ন

একই দিনে দুই ভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

দেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর ব্যালট

এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে: প্রধান উপদেষ্টা

প্রধানমন্ত্রীর পিএস, এপিএস, প্রোটোকল অফিসার নিয়োগ

সরকারি ওয়েবসাইটে এখনো হাসিনার ছবি

১ বছরে বাংলাদেশে ২,৪৩৬ জনকে পুশইন করেছে ভারত

হাদির ওপর গুলিবর্ষণকারী যেখানেই লুকিয়ে থাকুক, খুঁজে বের করা হবে

হাদির মৃত্যুতে কমনওয়েলথ মহাসচিব যে প্রতিক্রিয়া জানালো

সুষ্ঠু নির্বাচন করতে ইসিকে পাঁচ সুপারিশ অবসরপ্রাপ্ত বিসিএস অফিসারদের