তারাবির নামাজের নিয়ম, নিয়ত ও দোয়া

Post Image


তারাবির শাব্দিক অর্থ বিশ্রাম নেয়া বা প্রশান্তি লাভ করা। পারিভাষিক অর্থে তারাবি বলা হয় ‘রমাজান মাসে এশার নামাজের পর বিতরের পূর্বে আদায়কৃত সুন্নত নামাজ তারাবি নামে পরিচিত।’ তবে চার রাকাত আদায়ের পর বিরতির মাধ্যমে যে বিশ্রাম নেওয়া হয় তাকেও ‘তারাবি’ বলে। শরিয়তে তারাবির নামাজের রয়েছে অনেক ফজিলত। আদায় না করলেও রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।


রমজানের রোজা আল্লাহ কর্তৃক নির্ধারিত। যা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আর তারাবির নামাজ আল্লাহর রসুল সা. প্রবর্তন করেছেন। তিনি সাহাবায়ে কেরাম রা.-কে আদায়ে উৎসাহিত করেছেন।


হজরত আবদুর রহমান ইবনে আউফ রা. বলেন, রসুল সা. বলেছেন,‘নিশ্চয়ই আল্লাহ তাআলা রমজান মাসের রোজা রাখা তোমাদের জন্য ফরজ করেছেন। আর আমি তোমাদের জন্য রমজান মাসব্যাপী আল্লাহর এবাদতে দাঁড়ানো সুন্নাতরূপে চালু করেছি। কাজেই যে ব্যক্তি আল্লাহর ওপর ঈমান ও সওয়াবের আশা নিয়ে এ মাসের রোজা রাখবে ও নফল (তারাবির) নামাজ পড়বে, সে তার জন্মদিনের মতো নিষ্পাপ হয়ে যাবে।’ (নাসাঈ, হাদিস: ২২১২)।

 

তারাবি নামাজের নিয়ম

 

এশার ফরজ নামাজ পড়ার পরে তারাবি নামাজ পড়তে হয়। তারাবি নামাজ দুই রাকাত করে পড়া হয়। প্রত্যেক দুই রাকাতের পর সালাম ফেরানো হয়। এভাবে চার রাকাত পড়ার পরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া হয়। এসময় বিভিন্ন তাসবিহ-তাহলিল পড়া উত্তম।



তারাবির নামাজের নিয়ত


نويت ان اصلى لله تعالى ركعتى صلوة التراويح سنة رسول الله تعالى متوجها الى جهة الكعبة الشريفة الله اكبر (উচ্চারণ: নাওয়াইতু আন উসালি­য়া ল্লিলাহি তায়ালা, রাকাআ’তাই সালাতিত তারাবি সুন্নাতু রাসুল্লিলাহি তায়ালা। মুতাওয়াযজ্জিহান ইলা যিহাতিল কা’বাতিশ শারিফাতি, আল্লাহু আকবার।)

   

তারাবির নামাজ শেষে দোয়া


اَللَهُمَّ اِنَّا نَسْئَالُكَ الْجَنَّةَ وَ نَعُوْذُبِكَ مِنَ النَّارِ يَا خَالِقَ الْجَنَّةَ وَالنَّارِ- بِرَحْمَتِكَ يَاعَزِيْزُ يَا غَفَّارُ يَا كَرِيْمُ يَا سَتَّارُ يَا رَحِيْمُ يَاجَبَّارُ يَاخَالِقُ يَابَارُّ  اَللَّهُمَّ اَجِرْنَا مِنَ النَّارِ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ- بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّحِمِيْنَ

 

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউজুবিকা মিনাননার। ইয়া খালিক্বাল জান্নাতি ওয়ান নার। বিরাহমাতিকা ইয়া আঝিঝু ইয়া গাফফার, ইয়া কারিমু ইয়া সাত্তার, ইয়া রাহিমু ইয়া ঝাব্বার, ইয়া খালিকু ইয়া বার্রু। আল্লাহুম্মা আঝিরনা মিনান নার। ইয়া মুঝিরু, ইয়া মুঝিরু, ইয়া মুঝির। বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।


এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

রমজানকে মুনাফা লাভের মাসে পরিণত না করার আহ্বান প্রধানমন্ত্রীর

কবে ঘোষণা হচ্ছে বিরোধী জোটের ছায়া মন্ত্রিসভা?

রমজানকে স্বাগত জানিয়ে যে বার্তা দিলেন শায়খ আহমাদুল্লাহ

তারাবির নামাজের নিয়ম, নিয়ত ও দোয়া

নতুন চাকরিতে যোগ দিলেন শফিকুল আলম

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে ভারতের পররাষ্ট্রমস্ত্রীর অভিনন্দন

রোজায় দ্রব্যমূল্য নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে: স্থানীয় সরকার মন্ত্রী

সর্বাধিক পঠিত

জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

হাদি ও লক্ষ্মীপুরের ঘটনাকে বিচ্ছিন্ন মনে করছে নির্বাচন কমিশন

নতুন চাকরিতে যোগ দিলেন শফিকুল আলম

হাদির মাথায় জটিল অপারেশনের শেষ চেষ্টা চলছে

লটারির মাধ্যমে কুমিল্লার ১৮ থানায় নতুন ওসি

নিবন্ধিত দলগুলোর মধ্যে নির্বাচনে অংশ নিচ্ছে না ৯ দল

৪ লাখ ৭২ হাজারের বেশি প্রবাসীর ভোটদান সম্পন্ন

মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ইসি

ফের জামায়াত আমির নির্বাচিত হলেন শফিকুর রহমান

দেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর ব্যালট