সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস–এর প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে শফিকুল আলম নতুন চাকরিতে যোগ দিয়েছেন। তিনি একটি ইংরেজি সংবাদপত্রে সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন শফিকুল আলম।
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান তিনি।
ফেসবুক পোস্টে শফিকুল আলম লিখেছেন, আমি একটি নতুন ইংরেজি সংবাদপত্র, ‘দ্য ডেইলি ওয়াদা’-এর সম্পাদক হিসেবে যোগদান করেছি। আপনাদের দোয়া এবং আশীর্বাদ কামনা করছি।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। এ ছাড়া বন্ধ ঘোষণা করা হয়েছে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজও।







