কুমিল্লা-১১ আসনে বেসরকারিভাবে বিজয়ী জামায়াত প্রার্থী ডা. তাহের

Post Image

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের ঘোষিত ফলাফলে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। উপজেলার মোট ১২৭টি কেন্দ্রের মধ্যে ১২৪টি কেন্দ্রের ফলাফলে তিনি দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৩০৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মো. কামরুল হুদা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৬ হাজার ৬৩৮ ভোট। প্রাপ্ত ফলাফলে দু’জনের ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৫৬ হাজার ৬৭০।

কারচুপির অভিযোগের ভিত্তিতে ৩টি কেন্দ্রের ফলাফল স্থগিত করেছে প্রশাসন। কেন্দ্রগুলো হলো—গুণবতী উচ্চ বিদ্যালয়, আলকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাকগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। পোস্টাল ব্যালটে দাঁড়িপাল্লা পেয়েছে ৭ হাজার ৩১৬ ভোট এবং ধানের শীষ পেয়েছে ১ হাজার ২২৯ ভোট।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বলে ভোটাররা জানান।

চৌদ্দগ্রাম আসনে মোট ভোটার ৪ লাখ ৯ হাজার ৯১ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫ হাজার ১১০, নারী ২ লাখ ৩ হাজার ৯৭৭ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জামায়াত প্রার্থী ডা. খালিদুজ্জামান

বেসরকারিভাবে নির্বাচিত রুমিন ফারহানা

ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস বেসরকারিভাবে নির্বাচিত

কুমিল্লা-১১ আসনে বেসরকারিভাবে বিজয়ী জামায়াত প্রার্থী ডা. তাহের

ঢাকা-১৪ আসনে জামায়াতের ব্যারিস্টার আরমান বিজয়ী

সাতক্ষীরার চার আসনেই জামায়াতের জয়

রেজাল্ট শিটে ববি হাজ্জাজের ‘কাটাকাটি ফল’ ফেসবুকে সয়লাব

রংপুর-৪ আসনে জয়ী এনসিপির আখতার হোসেন

সর্বাধিক পঠিত

সেই রিকশাচালক সুজনকে চূড়ান্ত মনোনয়ন দেয়নি এনসিপি

এবার জরুরি সংবাদ সম্মেলন ডাকলো এনসিপি

যুবদল নেতা কিবরিয়া হত্যায় বড় অংকের অর্থ লেনদেন হয়েছে: র‌্যাব

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জু

৬৪ আসনে বিজয়ী ঘোষণা জামায়াতের

১৩ তারিখ সূর্য উঠবে নতুন বাংলাদেশকে কাঁধে নিয়ে: জামায়াত আমির

ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না: রাশেদ প্রধান

কাউন্সিলর নির্বাচন নিয়ে দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা!

জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন, জানালেন শফিকুর রহমান

ছাত্র উপদেষ্টারা চান বিএনপির সঙ্গে যেতে, দোটানায় এনসিপি