রাশেদের আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন স্বেচ্ছাসেবক দল নেতা ফিরোজ

Post Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।


জানা গেছে, একই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সদ্য দলে যোগ দেওয়া গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রামের নবাই বিশ্বাসের ছেলে।


শনিবার তিনি ঝিনাইদহ সদর থেকে কালীগঞ্জে ভোটার স্থানান্তরের আবেদন করেছেন। এদিন দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি বিএনপিতে যোগ দেন। 


স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ‘ছাত্রজীবন থেকে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে বিএনপি রাজনীতি করেছি। এই আসনে বিএনপির তিনজন মনোনয়নপ্রত্যাশী ছিলেন।


তবে দল কাউকে দলীয় মনোনয়ন দেয়নি। যাকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে তিনি বিএনপির কেউ নন। দলের নেতাকর্মীদের দাবিতে আমি আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেছি। এদিকে রাশেদ খানের মনোনয়ন বাতিল না হলে গণ পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হুমায়ুন কবিরকে বিদেশি নাগরিকত্ব নিয়ে ‘হ্যাঁ-না’ জবাব দিতে বললেন হাসনাত

‘জামায়াত বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে, এনসিপিও শিখে গেছে’

ছাত্রদলের কমিটি ঘোষণার একঘণ্টা পরেই স্থগিত

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: মিয়া গোলাম পরওয়ার

দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: রিজভী

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী

‘যারা মদিনার সনদে দেশ চালানোর কথা বলেছিল, তারা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি করছে

অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির বৈঠক অকার্যকর করার চেষ্টা হচ্ছে

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণে মেয়র পদে নির্বাচনের ঘোষণা ইশরাকের

পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত ভোটকেন্দ্র ছাড়বেন না: জামায়াত আমির

পাঁচ বছরে আন্তর্জাতিক মানের ৫০০ ক্রীড়াবিদ তৈরির লক্ষ্য জামায়াতের

‘আমার কোনো হাইকমান্ড নেই, লো কমান্ডও নেই’

মির্জা আব্বাসের কেন্দ্রে সাংবাদিক 'হেনস্তা

মাকে দেখতে এভারকেয়ারের আইসিইউতে তারেক রহমান

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

জামায়াত ক্ষমতায় এলে জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠন করা হবে: শিবির সভাপতি

রাশেদের আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন স্বেচ্ছাসেবক দল নেতা ফিরোজ

রাষ্ট্রপতির পুরোনো পোস্টের স্ক্রিনশট দিয়ে জুমা লিখলেন, ‘ওয়াদা পূরণ করুন’