শাহজালাল বিমানবন্দরে আটকে থাকা পণ্য উঠবে নিলামে

Post Image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট ইউনিট ও এক্সপ্রেস সার্ভিস ইউনিটে দীর্ঘদিন ধরে জমে থাকা বিভিন্ন ধরনের আমদানি পণ্য ই-নিলামের মাধ্যমে বিক্রির উদ্যোগ নিয়েছে ঢাকা কাস্টম হাউস।

বিমানবন্দরের কর্মউপযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি, নিরাপত্তাজনিত ঝুঁকি হ্রাস, ভৌত ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ জুন) এক প্রেস বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে এনবিআর।

বিবৃতিতে জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ আদেশের আলোকে প্রথম নিলামে সংরক্ষিত মূল্যের শর্ত শিথিল করা হয়েছে। ফলে কোনো লটের বিপরীতে প্রাপ্ত দরগুলোর মধ্যে সর্বোচ্চ দরদাতার কাছেই সংশ্লিষ্ট পণ্য বিক্রি করা হবে। আগ্রহী ক্রেতারা ১৯ জুন সকাল ৯টা থেকে ২ জুলাইয়ের দুপুর ১টা পর্যন্ত অনলাইনে নিবন্ধন ও বিডিংয়ের মাধ্যমে নিলামে অংশ নিতে পারবেন। এ জন্য কাস্টমসের ই-অকশন প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে। নিলাম কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পুরো প্রক্রিয়াটি ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। প্রতিযোগিতা বাড়াতে বিডারদের জন্য সরেজমিনে পণ্য পরিদর্শনের সুযোগও রাখা হয়েছে। তবে অনলাইনে বিড করার পাশাপাশি জামানতের পে-অর্ডার এবং প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত দরপত্র বাক্সে জমা দিতে হবে। সর্বোচ্চ দরদাতাদের আমদানি নীতি আদেশের প্রযোজ্য শর্ত পূরণ সাপেক্ষে পণ্য খালাস নিতে হবে। অংশগ্রহণকারী বিডারদের তথ্য আগামী ২ জুলাই প্রকাশ করা হবে।

বিমানবন্দরের গুদামে দীর্ঘদিন ধরে পড়ে থাকা পণ্য দ্রুত নিষ্পত্তি করা গেলে একদিকে যেমন সংরক্ষণ ব্যয় কমবে, অন্যদিকে গুদাম ব্যবস্থাপনায় গতি আসবে এবং নিরাপত্তা ঝুঁকিও হ্রাস পাবে বলে জানিয়েছে এনবিআর।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

দেশজুড়ে আক্রান্ত গ্রামীণ ব্যাংক: ১৮টির বেশি শাখায় হামলা ও অগ্নিসংযোগ

জিয়াউল আহসানকে হাতকড়া পরানো হয়নি কেন, প্রশ্নে আইনমন্ত্রী বললেন—‘ভবিষ্যতে পুনরাবৃত্তি হবে না’

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

‘তাকী উসমানীকে ফলো করলে কোনো আলেম অন্যের ব্যবহৃত টিস্যু হতে পারে না’

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর

হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

সর্বাধিক পঠিত

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই বিপ্লবের পর তরুণ সমাজ গতানুগতিক বাজেট দেখতে চায় না

নির্বাচনকালে শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং হবে না: প্রেস সচিব

কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

সাংবাদিক লাঞ্ছনা, বিএনপি বিট সাংবাদিকদের ক্ষোভ, নিন্দা

ভোটের আগে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধান উপদেষ্টা

জুলাই হত্যা মামলায় সাবেক এমপি নবী নেওয়াজ গ্রেপ্তার