রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

Post Image

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।


শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।


বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা কর্মসূচি


হোটেল সোনারগাঁওয়ের বল রুমে বিকেল সাড়ে ৩টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদেশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করবেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।


বিএনপির কর্মসূচি


জাতীয়তাবাদী প্রচার দলের উদ্যোগে বনানী কাঁচাবাজারে সকাল সাড়ে ১০টায় ঢাকা-১৭ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী তারেক রহমানের পক্ষ থেকে গণসংযোগ শুরু করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও প্রচার দলের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।


এ ছাড়াও ঢাকা- ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বাদ জুমা ঐতিহাসিক ধূপখোলা মাঠে নির্বাচনী জনসভা করবেন। সবায় প্রধান অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।


জামায়াতের কর্মসূচি


বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে (ঢাকা-১৫ আসনে) গণসংযোগ করবেন ব্যারিস্টার শাহরিয়ার কবির, লেফটেন্যান্ট কর্নেল (অব) হাসিনুর রহমানসহ কয়েকজন প্রাক্তন সেনা অফিসার।


এদিকে, বিকেল সাড়ে ৪টায় ঢাকা-১৭ আসনে জামায়াতের প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানের পক্ষে গুলশান শাহজাদপুর সুবাস্তুর বিপরীত থেকে দাঁড়িপাল্লার সমর্থনে মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হবে।


নাহিদ ইসলামের কর্মসূচি


সকালে শুরু করে রাত পর্যন্ত বসুন্ধরা ও বাড্ডা পূর্ব থানা (৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডে) এলাকার বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করবেন ঢাকা-১১ আসনে সম্মিলিত ১১ দলীয় ঐক্য মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।


তাসনিম জারার কর্মসূচি


মুগদা এলাকায় বিকাল ৪টা থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত গণসংযোগ করবেন ডা. তাসনিম জারা। গণসংযোগের ফাঁকে বিকেল ৫টায় মুগদা বড় মসজিদ এলাকায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজার ৯২৪ জন প্রবাসীর পোস্টাল ব্যালট

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

রাজধানীতে চাপ কমাতে জেলা-উপজেলায় পূর্ণাঙ্গ হাসপাতাল করবে জামায়াত

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

বুধবার রাজধানীর যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

সোমবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে

সর্বাধিক পঠিত

`আবুল সরকারের মুক্তি নয়, কঠোর শাস্তি চাই'

কোন কৌশলে ৩ দলের মন রক্ষা করলেন ড. ইউনূস

রাজধানীতে পৃথক স্থানে দুটি বাসে আগুন

সংকুচিত হচ্ছে হাতির আবাসস্থল, বাড়ছে মানুষ-হাতির সংঘাত

যাত্রীবাহী বাসে আগুন

দুর্নীতি নির্মূল সম্ভব নয়, তবে কমানো যাবে: দুদক চেয়ারম্যান

অপপ্রচারের অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে ভিপি সাদিক কায়েম

খালেদা জিয়ার মৃত্যু: ৭ দিনের শোকসহ যেসব কর্মসূচি গ্রহণ করলো বিএনপি

৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এনসিপি : নাহিদ

৮ ঘণ্টা গ্যাস, ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়