‘আওয়ার দাদু ইজ কামিং’ ফেস্টুনে ছেয়ে গেছে সিলেট নগরী

Post Image


সিলেট নগরের বিভিন্ন মোড়ে দুই দিন ধরে ঝুলছে ব্যতিক্রমী ফেস্টুন। ফেস্টুনে ইংরেজিতে লেখা— ‘আওয়ার দাদু ইজ কামিং’। এতে যুক্ত করা হয়েছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ছবি। বিষয়টি নিয়ে নগরবাসীর মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।


বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নগরের জিন্দাবাজার এলাকায় বৈদ্যুতিক খুঁটি, চৌহাট্টা পয়েন্টের বিভিন্ন স্থাপনা ও গুরুত্বপূর্ণ মোড়ে এসব ফেস্টুন ঝুলতে দেখা যায়। ফেস্টুনের নকশা ও স্লোগান জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘গেম অব থ্রোনস’–এর বহুল আলোচিত সংলাপ ‘উইন্টার ইজ কামিং’–এর আদলে তৈরি করা হয়েছে। সেখানে স্লোগান পরিবর্তন করে লেখা হয়েছে ‘আওয়ার দাদু ইজ কামিং’।


ফেস্টুনে ডা. শফিকুর রহমানকে গেম অব থ্রোনস–এর চরিত্র জন স্নোর তলোয়ারের আদলে দাঁড়িপাল্লা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পুরো ব্যানারের পটভূমিতে রয়েছে তুষার ও নেকড়ের ছবি। নিচে উল্লেখ করা হয়েছে ৭ ফেব্রুয়ারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য জনসভার কথা। পাশাপাশি লেখা রয়েছে ‘দাদু ফ্যান ক্লাব’।


আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচনি জনসভায় অংশ নিতে সিলেট আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ওই দিন বিকেলে নগরের আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর। এ উপলক্ষে নগরজুড়ে জামায়াতের পক্ষ থেকে প্রচার চালানো হচ্ছে। বিভিন্ন স্থানে লাগানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। 


তবে এই বিশেষ ধরনের ফেস্টুনের বিষয়ে দলীয়ভাবে সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে জামায়াত। 


সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম রাইজিংবিডি-কে বলেন, ‘‘এ বিষয়ে আমরা অবগত আছি। এগুলো আসলে যুবক যে ছেলেপেলে জেনজি, এরা লাগাইছে খবর পাইলাম শুরুতে।’’  


গেম অব থ্রোনস সিরিজে ‘উইন্টার ইজ কামিং’ ছিল স্টার্ক পরিবারের মূলমন্ত্র। এর মাধ্যমে সামনে আসতে থাকা কঠিন সময় ও বিপদের ব্যাপারে সতর্ক থাকার বার্তা দেওয়া হতো। সেই জনপ্রিয় স্লোগানকে রাজনৈতিক প্রচারণার ভাষায় রূপ দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। 

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

দুর্নীতিমুক্ত দেশ গড়ার ডাক জামায়াত আমিরের

নতুন কোন ফ্যাসিবাদ মেনে নেবে না: শিবির সেক্রেটারি

ইসলামের দিকে তাকিয়ে দাঁড়িপাল্লাকে সমর্থন দিলাম: খেলাফত মজলিসের প্রার্থী

স্বাধীন বাংলাদেশে জামায়াতকে সমর্থন করা যায় না: মির্জা ফখরুল

‘আওয়ার দাদু ইজ কামিং’ ফেস্টুনে ছেয়ে গেছে সিলেট নগরী

ইউএনওর বিরুদ্ধে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ রুমিন ফারহানার

ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে আন্দোলন গড়ে তুলতে বললেন মামুনুল হক

জামায়াতের মতো মিথ্যাবাদী শক্তি দুনিয়ায় নেই: চরমোনাই পীর

সর্বাধিক পঠিত

জামায়াত ক্ষমতায় যাওয়ার অর্থই হবে নারীদের ঘরে বন্দি করা : নাসির

‘এনপিএ’ নামে নতুন বামপন্থী রাজনৈতিক প্লাটফর্মের আত্মপ্রকাশ

জামায়াতের জরুরি বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হলো

যারা চান্দাবাজি-মামলাবাজি করে তাদেরকে ভোট দেবেন না : মান্না

পদত্যাগ করার কোনো যৌক্তিকতা দেখছি না: এনসিপি নেত্রী সামান্তা শারমিন

‘জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে’

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রবা‌সী নিহত

সুনামগঞ্জ-১ আসনে জামায়াত প্রার্থী তোফায়েল খানের মনোনয়ন ফরম সংগ্রহ

হাতিয়ায় পরীক্ষা পিছিয়ে বিএনপির সমাবেশ, ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান

ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না: রাশেদ প্রধান