হান্নান মাসউদকে ১০ লাখ টাকার সহায়তা দিল সহপাঠীরা

Post Image

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোটপ্রার্থী আবদুল হান্নান মাসউদকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনীয় ব্যয় জন্য ১০ লাখ টাকার সহায়তা দিয়েছে সহপাঠী ২০১৭ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলা সদর ওছখালির আম্বিয়া কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভায় তার হাতে ১০ লাখ টাকার চেকটি তুলে দেওয়া হয়। এতে ২০১৭ সালের এসএসসি ব্যাচের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মতবিনিময় সভায় আবদুল হান্নান মাসউদ বলেন, তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি। শিক্ষিত ও সচেতন তরুণ সমাজকে সঙ্গে নিয়েই একটি সুন্দর, নিরাপদ ও উন্নত হাতিয়া গড়ে তোলা সম্ভব।

তিনি নির্বাচিত হলে হাতিয়ার শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা ও আইনশৃঙ্খলা উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন।

২০১৭ ব্যাচের শিক্ষার্থী ফজলে এলাহি হৃদয় বলেন, আবদুল হান্নান মাসউদ একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তার নেতৃত্বে হাতিয়ার উন্নয়ন আরও গতিশীল হবে। এই বিশ্বাস থেকেই আমরা তরুণরা তার পাশে দাঁড়িয়েছি। স্বচ্ছ রাজনীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আস্থার জায়গা থেকেই এই সহযোগিতা দেওয়া হয়েছে। আমাদের এই সহায়তা হাতিয়ার উন্নয়নে একটি বিনিয়োগ।

আরেক সহপাঠী মো. আব্দুর রব বলেন, হান্নান মাসউদ কোন দল বা জোটের প্রার্থী—এটি তাদের কাছে মুখ্য নয়। তিনি তাদের বন্ধু। তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে পাশে থাকার অঙ্গীকার থেকেই এই সহযোগিতা।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

চেয়ারম্যান থেকে ‘মহামান্য’—মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক অভিযাত্রা

দলীয় পদ ও মন্ত্রিত্ব থেকে মির্জা ফখরুলের পদত্যাগ

আসিফ মাহমুদের বাবার লাইসেন্স বাতিলের স্মৃতি বনাম সালাহউদ্দিনের ছেলের সেতু প্রজেক্ট নিয়ে নীরবতা

খাস জমিতে মহিষ চরাতেও দিতে হয় চাঁদা

দিল্লির আমন্ত্রণ, ভারত সফরে যাচ্ছেন কি তারেক রহমান?

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, হাইকোর্টে রিট

জরুরি বৈঠকে বিএনপি

দিল্লিতে নতুন করে তৎপর আ.লীগ

সর্বাধিক পঠিত

ছাত্রদল নেতা নাসির উদ্দিনকে অব্যাহতি

হান্নান মাসউদকে ১০ লাখ টাকার সহায়তা দিল সহপাঠীরা

আবু সাঈদের কবর জিয়ারত শেষে জনসভায় যোগ দেবেন তারেক রহমান

দীর্ঘ বিশ বছর পর চট্টগ্রামে তারেক রহমান

জামায়াত প্রতারক দল, স্বাধীনতায় বিশ্বাস করে না: সালাহউদ্দিন আহমদ

জাতীয় পার্টিকে ভোটে অংশ নিতে দেয়া এজেন্সির খেলা: আখতার

১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান ‎

নামের সিরিয়াল নিয়ে বাগবিতণ্ডা, যুবদল কর্মীর মারধরে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে রাজধানীতে শিবিরের বিক্ষোভ