সুন্দরগঞ্জে নির্বাচনী নিরাপত্তায় সেনাবাহিনীর নৌপথে বিশেষ মহড়া

Post Image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 


নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে সেনাবাহিনী অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপরতার পাশাপাশি চরাঞ্চলের বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেছে এবং নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে তাদের আশ্বস্ত করেছে। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে সুন্দরগঞ্জ উপজেলার দুর্গম চরাঞ্চল ও নদীবেষ্টিত এলাকায় নৌপথে বিশেষ মহড়া পরিচালনা করে সুন্দরগঞ্জ আর্মি ক্যাম্প। 


শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চল ও নদীবেষ্টিত এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সুন্দরগঞ্জ ক্যাম্প নৌপথে এ মহড়া পরিচালনা করে। 


মহড়ার সময় সেনাবাহিনীর সদস্যরা নৌপথে বিভিন্ন দুর্গম ভোটকেন্দ্রে পৌঁছে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং চরাঞ্চলের মানুষকে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে আশ্বস্ত করেন।


সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় তারা সর্বদা প্রস্তুত রয়েছে। বিশেষ করে নৌপথনির্ভর দুর্গম এলাকায় ভোটগ্রহণের দিন এবং তার আগ-পরে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সক্রিয় ভূমিকা পালন করবে।স্থানীয় চরাঞ্চলের বাসিন্দারা সেনাবাহিনীর উপস্থিতিতে স্বস্তি প্রকাশ করে বলেন, নৌপথে নিরাপত্তা মহড়া ও সরাসরি যোগাযোগ তাদের মধ্যে আস্থার সৃষ্টি করেছে।


উল্লেখ্য, শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সুন্দরগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই: তথ্য উপদেষ্টা

রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী শাহে আলম

নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা

‘রাজকন্যা’ বদলে দিল খুঁটিতে বাঁধা অনিকের ভাগ্য

ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের

বোয়িং কেনার পেছনে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, হাইকোর্টের রুল

সর্বাধিক পঠিত

বাড়তে পারে ঈদুল ফিতরে ছুটি

কিলোমিটার প্রতি বাড়ল বাসভাড়া, কোন ভাড়া কত হলো

শেষ হলো নির্বাচনী প্রচারণা,এখন ভোটের অপেক্ষা

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

ওমরাহ পালনে গেলেন জামায়াত আমির

সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্যদের শপথ আজ

পোস্টাল ব্যালটে ভোট : ৩ লাখের বেশি ব্যালট রিটার্নিং কর্মকর্তার হাতে

সুন্দরগঞ্জে নির্বাচনী নিরাপত্তায় সেনাবাহিনীর নৌপথে বিশেষ মহড়া