ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা ঘোষণা দিয়েও এবার পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এলেন।
গত সোমবার (২৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী-২ নামে ঢাবি শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপে দেওয়া পোস্টে তিনি ডাকসু থেকে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। তবে এ সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি।
শনিবার (৩১ জানুয়ারি) একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান সর্বমিত্র চাকমা। সর্বমিত্র চাকমা বলেন, ‘শিক্ষার্থীরা চাচ্ছেন না আমি পদত্যাগ করি। তারা এটা গণবিরোধী আখ্যায়িত করছেন। এভাবে পদত্যাগ করা তাদের সঙ্গে প্রতারণা।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা বলেছে, বিরোধী পক্ষের কথায় কান না দিয়ে কাজ করুন। তাই আমি আমার পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছি। আর গঠনতন্ত্র পদত্যাগের এ বিষয় সাপোর্ট করে না।’
গঠনতন্ত্রের কোন ধারা তার পদত্যাগের সিদ্ধান্তের পরিপন্থি, তা জানতে চাইলে সর্বমিত্র বলেন, ‘পদত্যাগের বিষয়টি কোন ধারায় আছে, আমার জানা নাই।







