বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, প্রতিবাদে বিক্ষোভের ডাক ডাকসুর

Post Image

শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি নেতাকর্মীদের হামলায় উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহতের ঘটনায় বিক্ষোভের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। আজ বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্ত্বরে এই কর্মসূচি আয়োজিত হবে। রাত সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ডাকসু ভিপি সাদিক কায়েম এই ঘোষণা দিয়েছেন।

তিনি পোস্টে লিখেছেন, শেরপুরে বিএনপি সন্ত্রাসী কর্তৃক জামায়াত নেতাকে খুন এবং দেশব্যাপী ঘটা সকল নির্বাচনী সহিংসতার বিচার ও প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল, সময় আজ রাত ১১.৩০টা, স্থান ভিসি চত্তর, ঢাবি।

এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের শতাধিক নেতা-কর্মী আহত হন। এ সময় বিএনপি নেতাকর্মীদের আক্রমণে গুরুতর আহত হওয়ার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নিহত হন মাওলানা রেজাউল করিম। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত রয়েছে বলে জানা গেছে।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

জাতিসংঘের তত্ত্বাবধানে ওসমান হাদি হত্যার তদন্তের দাবি ইনকিলাব মঞ্চের

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইনকিলাব মঞ্চ

আমি অবশ্যই গণভোটে হ্যাঁ ভোট দেবো: রাবি উপাচার্য

নোবিপ্রবিতে চাঁদাবাজির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদ

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে নোবিপ্রবি ছাত্রশিবিরের ক্যাম্পেইন

জকসুর উদ্যোগে পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ঢাবিতে ভাষা পদযাত্রা

রাবিতে সাইবার থ্রেটস এন্ড ডিজিটাল ডিফেন্স' শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

ছাত্রদলের অর্থায়নে জেলা কল্যাণে বার্বিকিউয়ের ছড়াছড়ি

বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, প্রতিবাদে বিক্ষোভের ডাক ডাকসুর

নারী শিক্ষার্থীদের কাছ থেকে টোকেন ছিনিয়ে নিচ্ছে ছাত্রদল

গলায় ফাঁস দিয়ে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান, রাবিতে লাল কার্ড দেখাল ছাত্রশিবির

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষের অতিরিক্ত দায়িত্ব পেলেন উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমান

ঢাবিতে দুই হাজার ৮৪১ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন

জাতিসংঘের পরমাণু সংস্থার প্রধানকে আর ঢুকতে না দেওয়ার ঘোষণা ইরানের

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৩

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান