ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমার বিরুদ্ধে আইনি নোটিশ

Post Image

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অবৈধ দোকান থেকে চাঁদাবাজির অভিযোগ তুলে ‘মানহানিকর’ বক্তব্য ও অপপ্রচার চালানোর অভিযোগে সর্বমিত্র চাকমাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এই নোটিশ প্রেরণ করেন জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সহসভাপতি নুরুল গনি সগীরের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নাজমুস শাকিব।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

নুরুল গনি সগীর বলেন, গত ২৪ জানুয়ারি ক্যাম্পাসে অবৈধ দোকান নিয়ে করা একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তোলার চেষ্টা করা হয়।

এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে তিনি ২৫ জানুয়ারি সংবাদ সম্মেলন করে অভিযোগকারীর প্রতি ১২ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিলেন, যাতে সংশ্লিষ্ট অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপন করা যায়।

তিনি বলেন, ‘ঘোষিত সময়সীমা পার হয়ে তিন-চার দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো প্রমাণ বা সংশ্লিষ্ট চিত্র উপস্থাপন করা হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় বিষয়টি আইনিভাবে মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছি। এরই ধারাবাহিকতায় আমার আইনজীবীর মাধ্যমে আজ সর্বমিত্র চাকমার প্রতি একটি লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়েছে।

আইনি নোটিশে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্ট ও পরবর্তী বিভিন্ন বক্তব্যের মাধ্যমে নুরুল গনি সগীরকে চাঁদাবাজ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর। এসব অভিযোগের কারণে তার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেও নোটিশে দাবি করা হয়।

এতে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি অভিযোগগুলোর পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেননি, বরং এসব বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে একজন শিক্ষার্থী নেতাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা। এতে দণ্ডবিধি অনুযায়ী মানহানি ও হয়রানিমূলক অপরাধের উপাদান রয়েছে বলে উল্লেখ করা হয়।

আইনি নোটিশে সর্বমিত্র চাকমাকে নোটিশ প্রাপ্তির ১০ ঘণ্টা সময়ের মধ্যে প্রকাশ্যে মানহানিকর অভিযোগ প্রত্যাহার, সংশ্লিষ্ট পোস্ট ও বক্তব্য অপসারণ এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় নুরুল গনি সগীর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবেন বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

জাতিসংঘের তত্ত্বাবধানে ওসমান হাদি হত্যার তদন্তের দাবি ইনকিলাব মঞ্চের

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইনকিলাব মঞ্চ

আমি অবশ্যই গণভোটে হ্যাঁ ভোট দেবো: রাবি উপাচার্য

নোবিপ্রবিতে চাঁদাবাজির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদ

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে নোবিপ্রবি ছাত্রশিবিরের ক্যাম্পেইন

জকসুর উদ্যোগে পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ঢাবিতে ভাষা পদযাত্রা

রাবিতে সাইবার থ্রেটস এন্ড ডিজিটাল ডিফেন্স' শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

নারী শিক্ষার্থীদের কাছ থেকে টোকেন ছিনিয়ে নিচ্ছে ছাত্রদল

ছাত্রদলের অর্থায়নে জেলা কল্যাণে বার্বিকিউয়ের ছড়াছড়ি

বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, প্রতিবাদে বিক্ষোভের ডাক ডাকসুর

গলায় ফাঁস দিয়ে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান, রাবিতে লাল কার্ড দেখাল ছাত্রশিবির

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষের অতিরিক্ত দায়িত্ব পেলেন উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমান

ঢাবিতে দুই হাজার ৮৪১ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন

জাতিসংঘের পরমাণু সংস্থার প্রধানকে আর ঢুকতে না দেওয়ার ঘোষণা ইরানের

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৩

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান