তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান

Post Image

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির ভোটের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে জামাতে আদায় করে ভোট কেন্দ্র খোলার সঙ্গে সঙ্গে লাইনে দাঁড়িয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে নারায়ণগঞ্জে পাচঁরুখির জনসভায় তিনি এসব কথা বলেন। 

তারেক রহমান বলেন, বিএনপি আগামী দিনের বাংলাদেশের জন্য বেশ কিছু পরিকল্পনা করেছে। বেকারত্ব দূর করতে বেকার যুবকদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা, গরিব মানুষকে সহায়তা করতে ফ্যামিলি কার্ড, কৃষকের জন্য কৃষিকাডসহ কৃষকের উন্নয়নের জন্য খালখনন করার কর্মসূচিসহ নানা পরিকল্পনা গ্রহণ করেছে। এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির মনোনীত এমপি প্রার্থীদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। কারণ বিএনপি যদি সরকার গঠন করতে পারে, তবে বিএনপি যে ভালো ভালো উদ্যোগ নিয়েছে সেগুলো বাস্তবায়ন করতে পারবে। 

তারেক রহমান বলেন, একটি দল, একটি গুষ্টি আছে যারা গ্রামে গ্রামে গিয়ে আমাদের মা-বোনদের কাছ থেকে এনআইডি সংগ্রহ করছে। বিকাশ নম্বর ছাড়া আর কি আছে সেগুলো সংগ্রহ করছে। আপনারা কি খবর পাইছেন। আমাদের মা-বোনদেরকে বিভ্রান্ত করছে, এনআইডি কার্ড সংগ্রহ করছে। বিকাশ নম্বর নিয়ে আসছে। এদের কাছ থেকে আমাদের সাবধান থাকতে হবে।  

তিনি আরও বলেন, একদল ডাকাতি করে মানুষের ভোটের অধিকার হরণ করেছে। আরেক দল মানুষের ভোট নিয়ে ষড়যন্ত্র করছে। এই দুই দলের মধ্যে কোনো পার্থক্য নেই। ইসলামের নাম করে তারা মানুষকে বিভ্রান্ত করছে। 

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে খাল খনন কর্মসূচি করা হবে। কারণ বর্তমানে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। মুরুব্বিরা জানে জিয়াউর রহমান তাদের সঙ্গে নিয়ে খাল খনন করেছেন। যদি খাল খনন করা হয় তবে দেশের উন্নয়ন সাধিত হবে। 

এই সময় তারেক রহমান নারায়ণগঞ্জ ৪ আসনে বিএনপি সমর্থিত জমিয়তে ওলামা ইসলাম দলের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীসহ নারায়ণগঞ্জের চারটি আসনের বিএনপির মনোনীত প্রার্থীদের জন্য ভোট প্রার্থনা করেন।   

নারায়ণগঞ্জ জেলার দুই আসনের মনোনীত প্রার্থী ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূয়া দিপু, নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি সমর্থিত জমায়েতে ওলামা দলের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপুসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।    

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

স্ত্রীকে হত্যার হুমকি ও শ্যালকের ওপর হামলা, মুখ খুললেন আমির হামজা

আ.মী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

এবার আসিফ-হাসনাতকে চ্যালেঞ্জ করলেন কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

প্রধানমন্ত্রীর প্রটোকল টিমের সাথে বাগবিতণ্ডা, পদ হারালেন ছাত্রদল নেতা

সংসদীয় ক্যু করে আমাকে প্রধানমন্ত্রী বানানোর প্রস্তাব দেওয়া হয়েছিল: কর্নেল অলি

বিএসএফের গুলিতে নিহত মুরসালিনের বাসায় জামায়াত নেতারা

জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ

টুপি কোনো দল বা গোষ্ঠীর নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী

সর্বাধিক পঠিত

যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: মির্জা ফখরুল

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেপ্তার

পিআর নিয়ে সোচ্চার দল সুর নরম করে নির্বাচনের দিকে হাঁটছে: মির্জা ফখরুল

দলীয় ইশতেহার তৈরিতে অনলাইনে জনগণের পরামর্শ নেবে জামায়াত

পচা রাজনীতিকে আমরা পালটে দিতে চাই : ডা. শফিকুর রহমান

হাসিনার বিচার আন্তর্জাতিক মানের হয়েছে, রায়ও বাস্তবায়ন হবে

৩০ দফা ইশতেহার ও ১২ বিশেষ কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

‘জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘আঁতাত’ সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর’

আমাদের দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনে

বিএনপির ৪ শাখার কমিটি স্থগিত