পচা রাজনীতিকে আমরা পালটে দিতে চাই : ডা. শফিকুর রহমান

Post Image

বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘বেইনসাফি, সন্ত্রাস, দুর্নীতি, মানুষ খুন, মা বোনদের ইজ্জত হরণ- এই মহাধ্বংস যজ্ঞ ৫৪ বছর ধরে চলছে। এই পচা রাজনীতিকে আমরা পালটে দিতে চাই। এই রাজনীতি আমরা আর দেখতে চাই না। আমরা চাই , বাংলাদেশ একটি মানবিক মর্যাদায় প্রতিষ্ঠিত হোক। বিশ্বের দরবারে উন্নত শির নিয়ে দাঁড়িয়ে থাকুক একটা দেশ।’

১১দলীয় জোটের নির্বাচনি সভায় কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজ মাঠে দুপুর ১টায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান ।

তিনি আরো বলেন, ‘আমাদের যুবসমাজের এটাই ছিল আকাঙ্খা। তারা জুলাইতে সব ফ্যাসিবাদের বিপক্ষে দাঁড়িয়েছিল। বুকের রক্ত দিয়ে তারা আমাদের এই মুক্তি, স্বাধীনতা এনে দিয়েছে।’

আপনাদেরকে আমরা কথা দিচ্ছি, আপনারা যদি আমাদের ১১দলীয় জোটকে মনোনীত করেন, আমরা আপনাদের প্রতি কখনোই বেইনসাফি করব না, ইনশাআল্লাহ ।

কুমিল্লা-৫ আসনের জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মোবারক হোসেনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, ডাকসুর ভিপি সাদিক কায়েম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিগবাতুল্লাহ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে: বিরোধীদলীয় হুইপ

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

৩১ অক্টোবর জামায়াত জোটের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ

২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় কারাগারে বিএনপি নেতা

প্রস্তুত আছি, দল চাইলে মেয়র পদে নির্বাচন করব: ইশরাক

জামিন নামঞ্জুরের পর কারাগারে জামায়াত নেতা আখতারুজ্জামান

মেজর (অব.) আখতারের মুক্তি না দিলে রেমিট্যান্স শাটডাউনের হুমকি দিল জামায়াত

সর্বাধিক পঠিত

জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে লং মার্চ স্থগিত করল জামায়াত

ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

বিএনপি সরকারে এলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না : কায়কোবাদ

বালিকাণ্ডে অডিও ফাঁস, শাহজাহান চৌধুরীর নিরাপত্তা চায় জামায়াত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি বাংলাদেশ ছাত্র জমিয়তের

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

আজ ৫ নির্বাচনি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি