আনুষ্ঠানিকভাবে গণসংযোগ উদ্বোধন করলেন ইশরাক

Post Image

ঢাকা-৬ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা ও গণসংযোগ কার্যক্রমের উদ্বোধন করেছেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কোতোয়ালি থানাধীন ৩৭ নম্বর ওয়ার্ডের সদরঘাট চৌরাস্তা (বাটার মোড়) তার নির্বাচনি প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি অঙ্গীকার করেন।

ইশরাক বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ধানের শীষের মনোনয়ন পেয়ে ঢাকা ৬ থেকে আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী হিসেবে আপনাদের কাছে এসেছি। আমার বাবা মরহুম সাদেক হোসেন খোকা আপনাদের অনেকেরই এখানে সহযোদ্ধা ছিলেন, পরিচিতও ছিলেন এবং এই এলাকা থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা আমাদের প্রয়াত তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং পরবর্তীতে আমাদের আজকের বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রাম লড়াই করেছি কেবলমাত্র মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য। ২০২৪ সালের ৫ আগস্ট একটি রক্তাক্ত গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি।এই নির্বাচন যদি সফলভাবে এবং শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের একটি দৃষ্টান্ত রাখা যায়, তাহলেই আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও লড়াই স্থায়ীভাবে প্রতিষ্ঠা লাভ করবে।

তিনি বলেন, আপনাদের কাছে আমি কেন ভোট চাইছি। আমি ইতিপূর্বে কোনো দায়িত্ব পালন করিনি, না সরকারি, না সাংগঠনিক। তাই আমার কোনো পরীক্ষা দেওয়ারও সুযোগ হয়নি। আমি আপনাদের বলব, আপনারা আমাকে একটি সুযোগ দিতে পারেন। ইনশাআল্লাহ আমি আপনাদের কোনোভাবেই হতাশ করব না।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

তারেক রহমানকে ইইউর গ্লোবাল গেটওয়ে ফোরামে মূল বক্তব্য দেয়ার আমন্ত্রণ

মন্ত্রীদের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে রাখার অনুরোধ প্রধানমন্ত্রীর

এলডিসি চ্যালেঞ্জ মোকাবিলায় এখনই প্রস্তুতির তাগিদ তথ্যমন্ত্রীর

চীনের দিকে ঝুঁকছে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অণ্ডকোষ চেপে ধরে স্বাক্ষর নেয়া সেই লিটুকে অস্বীকার করল যুবদল

থ্রি-পিস পরে ব্রাজিলে জয় উদ্‌যাপন, পদ হারালেন বিএনপি নেতা

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

সর্বাধিক পঠিত

সরকারের তুমুল সমালোচনা করে পদত্যাগ করলেন ঢাবি ছাত্রদল নেতা

জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ সমাবেশ আজ

আনুষ্ঠানিকভাবে গণসংযোগ উদ্বোধন করলেন ইশরাক

৪ ফেব্রুয়ারি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জামায়াত

পিরোজপুরে বিএনপির ১০ নেতার অব্যাহতি প্রত্যাহার

‘গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণ সরকারের পাশে থাকবে না’

চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের গোড়া কেটে দিতে চাই : শফিকুর রহমান

‘দেশকে মেধা ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তুলবে বিএনপি’

বাংলাদেশের নির্বাচনের ফল পাল্টে দেবে দ. এশিয়ার ভূরাজনীতি, বেকায়দায় ভারত

বক্তব্যের সময় রুমিন ফারহানার অশোভন অঙ্গভঙ্গি, বিরোধীদলীয় নেতার নিন্দা