১২ তারিখের ইলেকশন খুবই ক্রিটিক্যাল: অর্থ উপদেষ্টা

Post Image


অন্তর্বর্তী সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘আগামী ১২ তারিখের নির্বাচন খুবই ক্রিটিক্যাল। অনেক সময়, আরও ইলেকশন হয়েছে, কিন্তু এটার স্বচ্ছতা আমরা নিজেরা যেমন চাই, তেমনি বিদেশিরাও তাকিয়ে আছে। সেইসঙ্গে গণভোট ও সংস্কারের বিষয়টিও রয়েছে।’


শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন আয়োজিত ভোটের গাড়ি সুপার কারভ্যানের মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।


ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘এখনই সুযোগ, জুলাই বিপ্লবের যে অর্জন সেটা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। এটা নিয়ে অনেকের মধ্যে নেগেটিভ প্রবণতাও রয়েছে। আপনারা সেটা কাউন্টার করবেন না। সবকিছু পজেটিভভাবে নিয়ে এগিয়ে যাবেন।’


উপদেষ্টা আরও বলেন, ‘অতীতে আমরা দেখেছি কেউ কিছু করে গেলে পরেরজন এসে সেটা বাতিল করে দেয়। আশা করছি এ ক্ষেত্রে সেটা হবে না। আপনারা “হ্যাঁ” ভোট সমর্থন করে নিজেদের শক্তিশালী করুণ এবং আগামীতে যে সরকার আসবে তাকেও শক্তিশালী করুন।’


রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ ও সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম।


এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার শরীফ ও সিরাজগঞ্জ পুলিশ সাইফুল ইসলাম সানতুসহ জেলা ও ৯টি উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা।


এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

কর ছাড় কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত

যেসব ধারা অনুযায়ী ইসলামি ব্যাংকের নতুন চেয়ারম্যানকে অসহযোগিতা করা যাবে না

ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পের ঋণ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল তথ্য

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে থাকছে বড় চমক

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, গ্রেপ্তার যুবক

বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি চাইলো ইসলামী ব্যাংক

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সর্বাধিক পঠিত

কাঠগড়ায় অঝোরে কাঁদলেন আনিস আলমগীর

আনিস আলমগীরকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার দেখাল পুলিশ

পুরাতন রাজনীতির হিসাব আর মিলবে না: তাসনিম জারা

নির্বাচনের আগে-পরে ৫ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

ইতিবাচক সংস্কার-পরিবর্তনের প্রশ্নে আমরা 'হ্যাঁ' -এর পক্ষে: শায়খ আহমাদুল্লাহ

গুমের নির্দেশ দিতেন হাসিনা, বাস্তবায়ন করতেন তারিক সিদ্দিক

আবু সাঈদ হত্যা মামলার তৃতীয় দিনের যুক্তিতর্ক আজ

পত্রিকা অফিসে হামলা জাতির জন্য লজ্জার : সালাহউদ্দিন আহমদ

১২ তারিখের ইলেকশন খুবই ক্রিটিক্যাল: অর্থ উপদেষ্টা

টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন