বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি চাইলো ইসলামী ব্যাংক

Post Image

চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে অস্থিরতার কারণে ইসলামী ব্যাংকে গত কয়েকদিনে স্বাভাবিকের তুলনায় টাকা উত্তোলন বেড়েছে। সংকট মেটাতে সোমবার বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার বিশেষ ধার চেয়েছে ব্যাংকটি।

ইসলামী ব্যাংক সূত্রে জানা গেছে, ঈদের পর গত রোববার পর্যন্ত ৫ কর্মদিবসে ইসলামী ব্যাংকে জমার চেয়ে ব্যাংক থেকে প্রায় ৪ হাজার ৩০০ কোটি টাকা বেশি উত্তোলন হয়েছে। এটি স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি। গ্রাহকদের একটি অংশ অস্থিরতার কারণে টাকা তুলছেন বলে ধারণা করছেন ব্যাংকটির কর্মকর্তারা।

ব্যাপক অনিয়ম-দুর্নীতির কারণে ২০২২ সাল থেকে ইসলামী ব্যাংকের নানা সংকট সামনে আসে। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশ ব্যাংক ব্যাংকটিতে সুশাসন ফিরিয়ে আনার দিকে জোর দেয়।

তবে, সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে চেয়ারম্যান নিয়োগ করায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলনে নেমেছে একটি পক্ষ। গ্রাহক ফোরাম খুরশীদ আলমের নিয়োগ বাতিলের দাবি করছে।

তাদের অভিযোগ, খুরশীদ আলম বাংলাদেশ ব্যাংকে থাকাকালীন সময়ে দুর্নীতিতে সম্পৃক্ত ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিক্ষোভের মুখে পদত্যাগ করতে হয়।

সূত্র জানায়, গ্রাহকদের জমানো টাকা উত্তোলন বেড়ে যাওয়ায় নতুন করে আবার বাংলাদেশ ব্যাংকে বিধিবদ্ধ নগদ জমা বা সিআরআর রাখতে ব্যর্থ হচ্ছে ব্যাংকটি। যে কারণে বিশেষ ধার চেয়ে আবেদন করেছে।

২০১৭ সাল থেকে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল এস আলম গ্রুপের হাতে। অন্তর্বর্তী সরকারের সময় ব্যাংকটির পর্ষদ পুনর্গঠন করা হয়। সম্প্রতি আগের চেয়ারম্যান ও এমডি পদত্যাগে বাধ্য হন।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, গ্রেপ্তার যুবক

বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি চাইলো ইসলামী ব্যাংক

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

অর্থবছর জুলাই-জুন নয়, জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব জামায়াতের

৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব জামায়াতের

জামায়াতের ৫০ পৃষ্ঠার ছায়া বাজেট পেশ, কী আছে তাতে

শিগগির হচ্ছে নবম পে-স্কেলের গেজেট, বাজেটে বিশেষ বরাদ্দ

সর্বাধিক পঠিত

পুরাতন রাজনীতির হিসাব আর মিলবে না: তাসনিম জারা

হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী আমীর খসরু

আনিস আলমগীরকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার দেখাল পুলিশ

গুমের নির্দেশ দিতেন হাসিনা, বাস্তবায়ন করতেন তারিক সিদ্দিক

নির্বাচনের আগে-পরে ৫ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

আবু সাঈদ হত্যা মামলার তৃতীয় দিনের যুক্তিতর্ক আজ

পত্রিকা অফিসে হামলা জাতির জন্য লজ্জার : সালাহউদ্দিন আহমদ

কাঠগড়ায় অঝোরে কাঁদলেন আনিস আলমগীর

ইতিবাচক সংস্কার-পরিবর্তনের প্রশ্নে আমরা 'হ্যাঁ' -এর পক্ষে: শায়খ আহমাদুল্লাহ

টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন