কাঠগড়ায় অঝোরে কাঁদলেন আনিস আলমগীর

Post Image

উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধ আইনের মামলায় সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে আদালতে তোলা হয়েছে। এ সময় কাঠগড়ায় তাকে অঝোরে কাঁদতে দেখা গেছে।


সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে তাকে আদালতের হাজতখানা থেকে এজলাসে তোলা হয়। পরে আনিস আলমগীরকে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।


অন্যদিকে জামিনের আবেদন করে আসামিপক্ষ। পরে শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে কাঠগড়ায় তোলার সময় আনিস আলমগীরের আইনজীবীরা তাকে ঘিরে ধরেন। এ সময় কয়েকজনের সঙ্গেও কথা বলেন তিনি, এরপর অঝোরে কাঁদতে থাকেন।


বারবার হাত দিয়ে চোখের পানি মোছেন। 

প্রসঙ্গত, গতকাল সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ মোট চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করা হয়েছে। এই মামলায় ডিবি হেফাজতে থাকা সাংবাদিক আনিস আলমগীরকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।


মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারীরা বিভিন্ন কৌশলে ঘাপটি মেরে দেশে অবস্থান করে দেশকে অস্থিতিশীল ও অবকাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র করে আসছে।


আসামিরা ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন টেলিভিশনের টক শোতে বসে নিষিদ্ধ সংগঠনকে ফিরিয়ে আনার গুজব (প্রপাগান্ডা) চালিয়ে আসছে। 

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, গ্রেপ্তার যুবক

বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি চাইলো ইসলামী ব্যাংক

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

অর্থবছর জুলাই-জুন নয়, জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব জামায়াতের

৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব জামায়াতের

জামায়াতের ৫০ পৃষ্ঠার ছায়া বাজেট পেশ, কী আছে তাতে

শিগগির হচ্ছে নবম পে-স্কেলের গেজেট, বাজেটে বিশেষ বরাদ্দ

সর্বাধিক পঠিত

হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী আমীর খসরু

পুরাতন রাজনীতির হিসাব আর মিলবে না: তাসনিম জারা

আনিস আলমগীরকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার দেখাল পুলিশ

গুমের নির্দেশ দিতেন হাসিনা, বাস্তবায়ন করতেন তারিক সিদ্দিক

কাঠগড়ায় অঝোরে কাঁদলেন আনিস আলমগীর

নির্বাচনের আগে-পরে ৫ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

আবু সাঈদ হত্যা মামলার তৃতীয় দিনের যুক্তিতর্ক আজ

পত্রিকা অফিসে হামলা জাতির জন্য লজ্জার : সালাহউদ্দিন আহমদ

ইতিবাচক সংস্কার-পরিবর্তনের প্রশ্নে আমরা 'হ্যাঁ' -এর পক্ষে: শায়খ আহমাদুল্লাহ

টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন