সুন্দরবনে কোস্টগার্ড স্টেশনে হামলা-ভাঙচুর

Post Image

সুন্দরবনে কোস্টগার্ডের স্টেশনে অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকালে মোংলা থানাধীন জয়মনির ঘোল কোস্টগার্ড স্টেশন হারবারিয়ায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে দায়িত্বরত বেশ কয়েকজন কোস্টগার্ড সদস্য আহত হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর অভিযান শুরু করেছে বাহিনীটি। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, মোংলার জয়মনির ঘোল এলাকাটি দীর্ঘদিন ধরে বনদস্যু ও তাদের সহযোগীদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানে কোস্টগার্ড স্টেশন স্থাপনের পর থেকে দস্যুদের রসদ, লজিস্টিক সহায়তা, অস্ত্র ও সরঞ্জাম সরবরাহের পথ বন্ধ হয়ে যায়। ফলে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা কঠিন হয়ে পড়ায় বনদস্যু ও তাদের সহযোগীরা এই এলাকায় কোস্টগার্ডের উপস্থিতি মেনে নিতে পারছিল না। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার একদল দুর্বৃত্ত জয়মনির ঘোল কোস্টগার্ড স্টেশনে অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়।

কোস্টগার্ড জানিয়েছে, কিছু স্বার্থান্বেষী মহল ও অসাধুচক্র নিজেদের অপকর্ম চালিয়ে যাওয়ার সুবিধার্থে ওই স্থান থেকে কোস্টগার্ডকে সরিয়ে দিতে চায়। আর এই লক্ষ্যেই পরিকল্পিতভাবে এই হামলা, ভাঙচুর এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বর্তমানে ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

দেশজুড়ে আক্রান্ত গ্রামীণ ব্যাংক: ১৮টির বেশি শাখায় হামলা ও অগ্নিসংযোগ

জিয়াউল আহসানকে হাতকড়া পরানো হয়নি কেন, প্রশ্নে আইনমন্ত্রী বললেন—‘ভবিষ্যতে পুনরাবৃত্তি হবে না’

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

‘তাকী উসমানীকে ফলো করলে কোনো আলেম অন্যের ব্যবহৃত টিস্যু হতে পারে না’

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর

হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

সর্বাধিক পঠিত

জুলাই বিপ্লবের পর তরুণ সমাজ গতানুগতিক বাজেট দেখতে চায় না

নির্বাচনকালে শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং হবে না: প্রেস সচিব

অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরির সুযোগ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের সাক্ষাৎ

কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

সাংবাদিক লাঞ্ছনা, বিএনপি বিট সাংবাদিকদের ক্ষোভ, নিন্দা

ভোটের আগে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধান উপদেষ্টা

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি