জাতীয় পার্টিসহ ১৪ দলের মনোনয়ন বাতিল চায় জুলাই ঐক্য

Post Image


জাতীয় পার্টিসহ ১৪ দল ও এনডিএফ জোটের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে স্মারকলিপি জমা দিয়েছে জুলাই ঐক্য।

মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব এম আলী নেওয়াজের কাছে এ স্মারক জমা দেন সংগঠনটির নেতারা। এ সময় তারা বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও জাতীয় পার্টিসহ ১৪ দল ও এনডিএফ জোটের প্রার্থীদের মনোনয়ন বাতিল করতে হবে।

স্মারকলিপিতে তারা বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে ১৪০০-এর অধিক ছাত্র-জনতাকে নির্মূলের উদ্দেশ্যে যে গণহত্যা চালিয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের সরকার। ৩৬ জুলাই (৫ আগস্ট ২০২৪) বাংলাদেশ যে ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছিল তার আকাঙ্ক্ষা ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা এখনো বিচারের জন্য রাস্তায়। কিন্তু আমরা দেখছি—এই গণহত্যার সঙ্গে জড়িত রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী, ডামি প্রার্থী ও জাতীয় পার্টিসহ এনডিএফ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ২৪৪ আসনে প্রার্থী দিয়েছে গোলাম মোহাম্মদ (জি. এম.) কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা)। এই জি. এম. কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের ফ্যাসিবাদ কায়েমে সহযোগিতা করা হয়। গত ১৬ বছর জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের সহযোগীরা বাংলাদেশে যত গুম, খুন, গণহত্যা ঘটিয়েছে, প্রকাশ্যে তার পক্ষে সহযোগিতা করেছে ১৪ দল।

ভারতীয় প্রেসক্রিপশনে বাংলাদেশ বিরোধী সব ধরনের কাজে লিপ্ত ছিল ১৪ দল। চব্বিশের গণ-অভ্যুত্থানের স্পিরিট ধারণকারী জোট ‘জুলাই ঐক্য’র দাবি অবিলম্বে গণহত্যাকারীদের মনোনয়ন বাতিল করতে হবে।

এতে আরও বলা হয়, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি, প্রশাসনের মধ্যে এখনো স্বৈরাচারের দোসররা অবস্থান করছে। যারা ২০১৮ সালের রাতের ভোটের কারিগর, ২০২৪ সালের ডামি নাটকীয় নির্বাচনের অংশ তাদেরই একটি অংশ ২০২৬ সালের নির্বাচনের দায়িত্বে।

জুলাই ঐক্য মনে করে—এই প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচনের মাঠ নিশ্চিত করা সম্ভব নয়। যে সব ম্যাজিস্ট্রেটদের নির্দেশে চব্বিশের গণ-অভ্যুত্থানে গুলি চালানো হয়, সে সব ম্যাজিস্ট্রেটগণ এখন বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তার দায়িত্বে। জুলাই ঐক্যে আরো মনে করে, যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে তাদের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করা সম্ভব নয়। অবিলম্বে তাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।

স্বারকলিপিতে আরো উল্লেখ করা হয়— বিভিন্ন রাজনৈতিক দল থেকে আশঙ্কা করা হচ্ছে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে কোনো একটি দলকে ক্ষমতায় আনতে চায় রাষ্ট্র। এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখে সব রাজনৈতিক দলের যেন নির্বাচন কমিশনের ওপর বিশ্বাস থাকে সেই আস্থা দ্রুত সময়ের মধ্যে তৈরি করার দাবি জানায় জুলাই ঐক্য।


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

বিগত ফ্যাসিবাদের মতো আচরণ করছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

হামলা হলে হরমুজ প্রণালি দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: ইরান

বিরোধী দলের এমপিদের বঞ্চিত করছে সরকার: ডা. মাহমুদা মিতু

বিএনপি জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল

মেধাবীরা রাজনীতিতে এলে রাষ্ট্র আরও ভালোভাবে পরিচালিত হবে: শিবির সভাপতি

হরতাল-অবরোধের মতো কর্মসূচির প্রস্তুতি রয়েছে: নাহিদ

‘নাটক কম করো প্রিয়’ তারেক রহমানকে নাহিদ ইসলাম

‘সারাদিন সিজদায় থাকলেও শুকরিয়া আদায় হবে না’

সর্বাধিক পঠিত

ভোটকেন্দ্র দখল করতে গেলে পরিবার থেকে বিদায় নিয়ে যাবেন: জামায়াত নেতা

প্রতিপক্ষ পেছন থেকে আঘাত করছে : রিজওয়ানা হাসান

ছাত্র-জনতার ভোটাধিকার রক্ষার্থে সবাই ঢাকা-৮ এ আসুন: নাহিদ

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়ন বৈধ ঘোষণা

দলীয় পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জোনায়েদ সাকি

সুদানে বাংলাদেশি সেনাদের হতাহতের ঘটনায় রেজাউল করিমের শোক

প্রার্থিতা ফিরে পেয়ে তাসনিম জারার স্ট্যাটাস

কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, বাজেট হবে জনগণের কল্যাণে: অর্থমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

পাটওয়ারীকে ডিম নিক্ষেপের ঘটনা তদন্তের নির্দেশ