বিএনপির প্রার্থী পরিবর্তন দাবিতে মশাল মিছিল, সংঘর্ষে আহত ২০

Post Image

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপির মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের প্রার্থিতা বাতিলের দাবিতে তানোরে মশাল মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বিএনপি মনোনীত প্রার্থী শরীফ উদ্দিন ও মনোনয়ন বঞ্চিত সুলতানুল ইসলাম তারেকের অনুসারীদের মধ্যে ধাওয়া, পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মনোনয়নবঞ্চিত অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের অনুসারী ও নেতাকর্মীরা মঙ্গলবার মাগরিবের নামাজের পর ডাকবাংলো মাঠ থেকে এই মশাল মিছিল বের করেন। মিছিলটি পৌরসভা ও ভূমি অফিসের গেটের সামনে পৌঁছাতেই শরীফ উদ্দিনের অনুসারীরা হামলা চালান বলে অভিযোগ ওঠে। হঠাৎ হামলার মুখে তারেকপন্থিরা দৌড়ে ডাকবাংলোর দিকে ফিরে আসেন। পরে অল্প সময়ের মধ্যেই তারা পাল্টা ধাওয়া দিলে শরীফপন্থিরা ছুটোছুটি শুরু করেন এবং বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়েন। প্রায় আধা ঘণ্টা ধরে উপজেলা পরিষদের মূল ফটক থেকে শুরু করে ভূমি অফিসের গেট পর্যন্ত টানা সংঘর্ষ, ধাওয়া পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ চলে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

জানা গেছে, এর আগে বিকেল থেকেই ডাকবাংলো মাঠে তারেক গ্রুপ এবং থানা মোড়ে শরীফ গ্রুপের লোকজন অবস্থান নেন। সন্ধ্যার আগে থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করেও ব্যর্থ হয় থানা পুলিশ। ঘটনাস্থলে পুলিশের ভূমিকা নীরব ছিল অভিযোগও করেছেন স্থানীয়রা।

তারেকের ছোটভাই সাইফুল ইসলাম হিরক জানান, ‘প্রার্থী পরিবর্তনের দাবিতে শান্তিপূর্ণ মশাল মিছিল বের করা হয়েছিল। কিন্তু ভূমি অফিসের কাছে পৌঁছাতেই শরীফপন্থিরা হামলা করে এবং ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে রুবেল নামে তাদের একজনের পা ভেঙে গেছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। পা ভেঙে দীর্ঘক্ষণ রুবেল পৌর ভবনের দক্ষিণ পাশে বটগাছের নিচে পড়ে ছিলেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। উত্তেজনা প্রায় ৭টা পর্যন্ত স্থায়ী হয়। পরে থানা পলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

এদিকে শরীফপন্থিদের অভিযোগ ভিন্ন। তারা দাবি করেন, ‘তানোরের রাজনৈতিক মাঠকে অস্থিতিশীল করার উদ্দেশ্যেই তারেকপন্থিরা মশাল মিছিল বের করেন। তারা শান্তিপূর্ণভাবে থানা মোড়ে অবস্থান করছিলেন। তারেকপন্থিরা দাম্ভিকভাবে ঘোষণা করেছিলেন যে, যেকোনোভাবে তারা মশাল মিছিল করবেনই। এটি উত্তেজনা সৃষ্টির প্রচেষ্টা বলেও তারা মনে করেন।’

জানা গেছে, কলমা ইউনিয়নে বিকেল থেকেই মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের একটি সভা চলছিল। তারেকপন্থিদের দাবি, সেখান থেকেই শরীফপন্থিরা এসে মশাল মিছিলে হামলা চালায়।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ‘উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। এ ঘটনায় কোনো পক্ষই এখন পর্যন্ত থানায় অভিযোগ দেয়নি। কেউ আহত হয়েছে কি না সে ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

রাষ্ট্রের সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জানতে চায় জাতি: শফিকুর রহমান

আওয়ামী লীগের সময় বিচার পাইনি, এখনও পাচ্ছি না: বিএনপি নেতা মালেক

ভারতে পালানোর সময় ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রাবণের ভাই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ভারতে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ায় শিবিরের উদ্বেগ

জানাজায় দাঁড়িয়ে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করেছেন এমপি মাহমুদা মিতু

পাবিপ্রবিতে ছাত্রদলের হল কমিটির সভাপতি হলেন ছাত্রলীগ কর্মী নয়ন

সরকারের দায়িত্বশীলদের বক্তব্য জাতির জন্য হতাশাব্যঞ্জক : ডা. শফিকুর রহমান

সর্বাধিক পঠিত

৫ লাখ ভোটারের আসনে চরমোনাই পীরের প্রার্থী পেলেন ৩ হাজার ২৮৯ ভোট

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়

বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিমানে জামায়াতের ৪ এমপিকে হয়রানি, ২ কর্মকর্তা বরখাস্ত

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে: বিরোধীদলীয় নেতা

সংসদকে বিনোদন কেন্দ্রে রূপান্তরের সর্বোচ্চ চেষ্টা চলছে: আবদুল কাইয়ূম

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

জকসুর পর রাকসুতেও অ্যাম্বুলেন্স উপহার দিলেন জামায়াত নেতা খালিদুজ্জামান

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু