নির্বাচন নিয়ে ভারতের উপদেশ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা

Post Image


নির্বাচন নিয়ে প্রতিবেশী কোনো দেশের উপদেশ বাংলাদেশ চায় না বলে মন্ত্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এছাড়া অন্যদেশের কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সরকার এ দেশে আশ্রয় দেবে না বলেও জানান তিনি।

বুধবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই সরকার ডে ওয়ান থেকে স্পষ্টভাবে বলে আসছে যে, আমরা একটা অত্যন্ত উচ্চমানের, মানুষ যেন গিয়ে ভোট দিতে পারে, সেই পরিবেশ সৃষ্টি করতে চাই। যে পরিবেশ গত ১৫ বছর ছিল না। এখন ভারত আমাদের এটা নিয়ে উপদেশ দিচ্ছে, এটা আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি।

এই অগ্রহণযোগ্য মনে করার কারণ ব্যাখ্যা করে পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, তারা জানে যে গত ১৫ বছর ধরে যে সরকার ছিল, যে সরকারের সঙ্গে তাদের অত্যন্ত মধুর সম্পর্ক ছিল, তখনকার নির্বাচনগুলো প্রহসনমূলক হয়েছে সেটা নিয়ে তারা একটি শব্দও উচ্চারণ করেনি।

তিনি আরো বলেন, এখন সামনে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, এই মুহূর্তে আমাদেরকে নসীহত করার তো কোনো প্রয়োজন নেই। আমরা জানি আমরা কী করবো। আমরা একটা ভালো নির্বাচন করবো, যেটাতে মানুষ ভোট দিতে পারবে এবং যাদেরকে ভোট দিবে, তারাই নির্বাচিত হবে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর

হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর

‘বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পিতভাবে বেয়াদবি করছেন’

মালয়েশিয়া যাওয়ার খরচ ১.৫৪ লাখ টাকা নির্ধারণ, বেশি নিলে এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা

ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

সর্বাধিক পঠিত

বাংলাদেশের বিচার ব্যবস্থা সংস্কারে আরও তহবিল দিচ্ছে সুইডেন ও ইউএনডিপি

ফয়সালের ভাইরাল ভিডিওটি এআই দিয়ে তৈরি নয়

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

জুলাই বিপ্লবের পর তরুণ সমাজ গতানুগতিক বাজেট দেখতে চায় না

ঢাকা শহরে প্ল্যান ছাড়া বানানো ভবনগুলো শনাক্ত করছি: গণপূর্তমন্ত্রী

আজ ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান, চলছে প্রস্তুতি

অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরির সুযোগ

নির্বাচন নিয়ে ভারতের উপদেশ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা

আইনজীবী আলিফ হত্যা: আরেক পলাতক আসামি গ্রেপ্তার