কুষ্টিয়া-৪ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মৌন মিছিল

Post Image


 কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমীর মনোনয়ন পরিবর্তন করে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদীকে প্রার্থী করার দাবিতে মৌন মিছিল করেছে কুমারখালীর বিএনপির একাংশের নেতা-কর্মীরা।


শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৪ টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী গোলচত্বর এলাকায় সর্বস্তরের জনগণের ব্যানারে এই আয়োজন করে সাদী গ্রুপ। সেখানে তৃণমূল বিএনপির নেতাকর্মী ও নারী–পুরুষসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেয়। তাঁদের হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন ছিল। 


কুমারখালীর ইতিহাসে এই প্রথম অনুষ্ঠিত মৌন মিছিলটি দু‘বার শহররের প্রধান সড়ক প্রদক্ষিন করে। শেষে বাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলা অফিসের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।


গত ৩ নভেম্বর বিএনপি কেন্দ্রীয়ভাবে ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের মনোনয়ন ঘোষণা করে। এতে কুষ্টিয়া-৪ আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয় সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে। মনোনয়ন ঘোষণার পর থেকেই আনছার প্রমামানিক ও শেখ সাদীর সমর্থকেরা বিক্ষোভ সমাবেশ করে আসছে।


মৌন মিছিল শেষে তৃণমূলের নেতারা বলেন, মেহেদীকে পরিবর্তন করে শেখ সাদীকে মনোনয়ন না দিলে এই আসনে ধানের শীষ প্রতীকের বিজয়ী করা সম্ভব হবে না। গ্রামের সাধারণ মানুষ সাদীকে ভোট দিতে উন্মুখ হয়ে আছেন। যতক্ষণ মনোনয়ন পরিবর্তন করা না হবে, ততক্ষণ শান্তিপূর্ণভাবে আন্দোলন চলতেই থাকবে। 


 কুমারখালী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আরো বলেন, দলের ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে মেহেদী আহমেদকে মনোনয়ন দেওয়া হয়েছে। যিনি দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে ছিলেন না। নেতা-কর্মীদের বিপদে পাশে ছিলেন না। তাঁকে মনোনয়ন দেওয়ায় অখুশি তৃণমূল নেতা-কর্মীরা। দ্রুত তাঁর মনোনয়ন পরিবর্তন করে শেখ সাদীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হোক। তৃণমূল বিএনপির সব নেতা-কর্মী তারুণ্যের প্রতীক শেখ সাদীর পক্ষে। কাজেই সাদীকে মনোনয়ন দিলে এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।


বিএনপি নেতা হাফিজুর রহমান হাফিজ, সাইদুল ইসলাম, বকুল বিশ্বাস, আতিকুর রহমান সবুজ, শামীম ইব্রাহিম প্রমূখ মৌন মিছিলে নেতৃত্ব দেন।


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে আমি দেখবো: আমির হামজা

কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহাঙ্গীর আলম ও সেক্রেটারি ইমরান

ফেনী জেলা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা

রাজনৈতিক বিবেচনায় গভর্নর নিয়োগে জামায়াতের উদ্বেগ

বিএনপির গুলশান কার্যালয়ের বাড়ির মালিক তাহের এখন মন্ত্রী

হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানাল জামায়াত

এনসিপির কেন্দ্রীয় এক নেতাকে দল থেকে অব্যাহতি

হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অষ্টম শ্রেণির শিক্ষার্থী নিহত

সর্বাধিক পঠিত

বাংলাদেশে মাথা উঁচু করে জামায়াত-শিবিরের রাজনীতি করার অধিকার নেই: আবিদুল ইসলাম

ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না: রাশেদ প্রধান

জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন, জানালেন শফিকুর রহমান

কুষ্টিয়া-৪ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মৌন মিছিল

কোন বিভাগ কতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী পেল

জুলাই সনদ বাস্তবায়নে শহিদ পরিবারদের নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

ঢাকার ৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

মিরপুরে জামায়াত আমিরের নিবাচনি জনসভায় মানুষের ঢল

হাসিনাকে উদ্ধারে বিমানঘাঁটি ও কমান্ডো প্লাটুন প্রস্তুত রেখেছিল ভারত