রংপুর–১ আসনে জামায়াতের বিশাল মোটরসাইকেল শোডাউন

Post Image


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর–১ আসনে মোটরসাইকেল শোডাউন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে গঙ্গাচড়া উপজেলা পরিষদ মাঠ থেকে শোডাউনটি শুরু হয়ে সদর ইউনিয়ন, আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ি, তুলশীরহাট, সয়রাবাড়ি হয়ে বেতগাড়ি ইউনিয়ন পাড়ি দেয়। পরে রংপুর সিটি করপোরেশনের বুড়িরহাট ঈদগাহে এসে শোডাউনটির সমাপ্তি ঘটে। প্রায় ১০ থেকে ১২ কিলোমিটারজুড়ে বিস্তৃত ছিল এই শোডাউন।


শোডাউন পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত মনোনীত এমপি প্রার্থী রায়হান সিরাজী বলেন, "দিনব্যাপী শোডাউনের পরিকল্পনা থাকলেও দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির কারণে জুমার আগেই শেষ করতে হলো।" তিনি আরও বলেন, "আজকে হাজার হাজার মোটরসাইকেল ও মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে যে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাআল্লাহ।"


উপজেলা জামায়াতের শৃঙ্খলা বিভাগের প্রধান মাওলানা শোয়াইবুর রহমান বলেন, "শোডাউনে পাঁচ হাজারের বেশি মোটরসাইকেল অংশ নেয়। এর পাশাপাশি কার, মাইক্রোবাস, পিকআপও শোডাউনে ছিল। উপজেলার নয়টি ইউনিয়ন এবং সিটি করপোরেশনের আওতাভুক্ত সংসদীয় এলাকা থেকে নেতাকর্মীরা এতে যোগ দেন।"

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে সাবেক উপদেষ্টা মাহফুজ আলম

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

জুলাই অভ্যুত্থান রক্ষায় জীবন দিতেও প্রস্তুত: জামায়াত আমির

জুলাই অভ্যুত্থান রক্ষায় জীবন দিতেও প্রস্তুত: জামায়াত আমির

দলীয় এমপিদের দুই দিনের প্রশিক্ষণ দিচ্ছে বিএনপি

সেসব কটূক্তি করা শক্তিকে মেইন স্ট্রিম হতে দেয়নি

রাজধানীতে আজ বিক্ষোভ করবে জামায়াতে ইসলামী

ছাত্রশিবিরের উদ্যোগে দেড় শতাধিক হাফেজে কুরআনকে সংবর্ধনা

সর্বাধিক পঠিত

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব চূড়ান্ত সিদ্ধান্তের পথে: সালাহউদ্দিন

কোন বিভাগ কতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী পেল

নারীদের আক্রমণ করলে গাছে ঝুলিয়ে দেব: আখতার হোসেন

জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন, জানালেন শফিকুর রহমান

ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না: রাশেদ প্রধান

ঢাকার ৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

৮ ফেব্রুয়ারি বিএনপির ঢাকার নির্বাচনি জনসভা বাতিল

হাসিনাকে উদ্ধারে বিমানঘাঁটি ও কমান্ডো প্লাটুন প্রস্তুত রেখেছিল ভারত

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবিরের দোয়া মাহফিল