গণভোট নিয়ে সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনা পেলে সিদ্ধান্ত: সিইসি

Post Image


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট করার কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, সরকার থেকে গণভোট নিয়ে আনুষ্ঠানিক নির্দেশনা পেলে তারপর সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।


বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিন জুলাই সনদ বাস্তবায়নের গণভোট নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ইসির মতামত কী, নির্বাচন অনুষ্ঠান করা চ্যালেঞ্জ হবে কি না, সংসদ নির্বাচনের ওপর কোনো প্রভাব পড়বে কি না— এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এখানে আমি সংলাপে ছিলাম। আমি বক্তব্য শুনিনি। কী বলেছেন, কোন লাইনে বলেছেন আমি জানি না। 


তিনি বলেন, যেহেতু আমি শুনিনি, বিস্তারিত না জেনে মন্তব্য করা ঠিক হবে না। আমরা ফরমালি বিষয়গুলো জানলে, এক্সারসাইজ করে, সবাই বসে কমিশনে আলাপ-আলোচনা করে আমাদের মতামত দিতে পারবো। এখন মতামত দেওয়া যথার্থতা হবে না। আমি বক্তৃতাটাই শুনিনি আসলে। আমি মতামত দিতে চাই না।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’

পোষা ছাগল চুরির ঘটনা নিয়ে যা বললেন আসিফ নজরুল

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না

আমাদের সংস্কৃতিতে অপসংস্কৃতি ঢুকে গিয়েছে: ডা. শফিকুর রহমান

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭৯০

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত

মঙ্গলবার সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

বিগত নির্বাচনে ইসলামের স্বার্থে আমরা সমঝোতা ত্যাগ করেছিলাম

স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান

রায়ে পুরোপুরি ‘সন্তুষ্ট নন’ শহীদ আবু সাঈদের দুই ভাই

যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চাইল সরকার

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

গণভোট নিয়ে সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনা পেলে সিদ্ধান্ত: সিইসি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির বৈধতাকে চ্যালেঞ্জ করে রিট

১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে ভবিষ্যৎ ভোটের মানদণ্ড:মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা